শনিরআখড়ায় এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৯:৩৪ এএম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানীর যাত্রাবাড়ী-শনিরআখড়া এলাকা। এ সময় বিক্ষুব্ধরা মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন ধরিয়ে দেয়। বুধবার সন্ধ্যার পর থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে যান চলাচল স্বাভাবিক হয়নি। 

গতকাল থেকে দফায় দফায় এ সংঘর্ষে দুই বছরের এক শিশুসহ অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। একজন নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে শনিরআখড়া এলাকা ঘুরে দেখা যায়, লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করছে অজ্ঞাত পরিচয়ধারীরা। তবে এ সময়ে শিক্ষার্থীদের সড়কে দেখা যায়নি। লাঠি হাতে থাকা লোকজন সড়কের দুপাশ বন্ধ করে রেখেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে পুলিশ-র‍্যাব-বিজিবির যৌথ টহলের পর যাত্রাবাড়ী-শনিরআখড়া এলাকায় যান চলাচল শুরু হলেও ফের তা দখলে নেয় আন্দোলনকারীরা। রাতে শনিরআখড়ার কাজলা থেকে সাইনবোর্ড পর্যন্ত অন্তত ২০টি জায়গায় আগুন ধরিয়েছেন আন্দোলনকারীরা। দফায় দফায় চলে পাল্টাপাল্টি ধাওয়া। আন্দোলনকারীদের উদ্দেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ যখনই আন্দোলনকারীদের ধাওয়া দেয়, তখন তাঁরা সড়কের গলিতে দৌড়ে আশ্রয় নেন। এতে ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ এই সড়কে তৈরি হয় আতঙ্ক।

আটকে রাখা হয়েছে সড়ক। ছবি:ভিডিও থেকে নেওয়া গতকাল বুধবার বেলা ১১টা থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং পুলিশ সেখানে আক্রমণ করলেই বাধে বিপত্তি। শিক্ষার্থীরাও পাল্টা আক্রমণে যায়। চলে পাল্টাপাল্টি ধাওয়া। এরপর সেখানে যোগ দেয় জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরা। পরে মেয়র হানিফ ফ্লাইওভারের কাজলা অংশের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেওয়া হয়। 

এদিকে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তাঁর ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

ফেসবুক পোস্টে বলা হয়, এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে কোনো গাড়ি চলবে না। 

আরও পড়ুন:

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর