ঘর ভাঙল আরিফিন শুভর

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১২:৩২ পিএম

ভালোবাসা দিবসকে সামনে রেখে ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। কলকাতার মেয়ে ফ্যাশন ডিজাইনার অর্পিতা সমাদ্দারকে ঘরনি করেন। 

তবে এখন তারা একেবারেই আলাদা। নিজেদের দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ টেনেছেন এ জুটি। বিষয়টি নিশ্চিত করেছেন শুভ নিজেই। এক বার্তায় শুভ জানান, ২০ জুলাই তাদের বিচ্ছেদ হয়েছে। তবে দেশের এমন পরিস্থিতে ব্যক্তিগত জীবনের এই খবর জানানোর জন্য দ্বিধা ও সংকোচ বোধও করেছেন।

বুধবার (৩১ জুলাই) রাত ৯টা ২৫ মিনিটে সামাজিক মাধ্যমে করা ওই পোস্টে আরিফিন শুভ লিখেছেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব। অনেক চড়াই-উৎরাইয়ের পরও অর্পিতা আমার ও আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তাঁর প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।’

এসেছে মায়ের প্রসঙ্গও। বলেন, ‘মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।’

পত্রিকার পাতায় প্রকাশিত একটি বিয়ের বিজ্ঞাপন ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞাপনে পাত্রের নাম লেখা হয়েছে ‘আনিসুর রহমান আনিস’, বয়স ৩৫, পেশায় সরকারি প্রকৌশলী। নম্র, সৎ ও দায়িত্বশীল...
মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন...
মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক লড়াইকে বড় পর্দায় তুলে আনছে সিনেমা 'ঠিকানা বাংলাদেশ'। দীর্ঘদিনের অপেক্ষার পর ছবিটি এবার মুক্তির প্রস্তুতি শুরু করেছে। এরই অংশ হিসেবে...
প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‌‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাঁদের। এই ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চরকির কোনো কনটেন্টে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর