বিজ্ঞাপন দিয়ে পাত্রী খুঁজছেন শুভ?

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০২:৩৪ পিএম

পত্রিকার পাতায় প্রকাশিত একটি বিয়ের বিজ্ঞাপন ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞাপনে পাত্রের নাম লেখা হয়েছে ‘আনিসুর রহমান আনিস’, বয়স ৩৫, পেশায় সরকারি প্রকৌশলী। নম্র, সৎ ও দায়িত্বশীল স্বভাবের পাশাপাশি রান্নাতেও পারদর্শী বলে উল্লেখ করা হয়েছে তার সম্পর্কে। সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী পাত্রীর পাশাপাশি ছোট ভাইবোনের দায়িত্ব নেওয়ার মতো মানসিকতার নারীকে দেওয়া হবে বিশেষ অগ্রাধিকার—এমনটাই শর্ত দেওয়া হয়েছে। তবে চমকের বিষয় হলো, পাত্রের ছবির জায়গায় দেখা গেছে অভিনেতা আরিফিন শুভকে।

একই সঙ্গে প্রকাশিত হয়েছে আরেকটি ‘পাত্র চাই’ বিজ্ঞাপন, যেখানে পাত্রীর নাম ‘অনামিকা অনু’, বয়স ২৪, নৃত্যকলায় দক্ষ এক ইনফ্লুয়েন্সার তরুণী। এই বিজ্ঞাপনে পাত্রীর ছবির জায়গায় দেখা গেছে অভিনেত্রী কেয়া পায়েলকে। দুজনেরই ব্যক্তিজীবন বর্তমানে সিঙ্গেল হওয়ায় নেটিজেনদের মধ্যে জল্পনা তৈরি হয় দ্রুতই।

পাত্র পাচ্ছেন পায়েল! তবে বিজ্ঞাপনের নিচে ছোট করে লেখা ‘বিজ্ঞাপনী স্বার্থে প্রচারিত’ লাইনটিই সমাধান করে দেয় পুরো ধাঁধা।

জানা গেছে, শুভ ও কেয়া পায়েল অভিনীত আসন্ন সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণার অংশ হিসেবেই সাজানো হয়েছিল এই অভিনব উদ্যোগ। সিনেমায় শুভর চরিত্রের নাম আনিস আর কেয়া পায়েলের চরিত্রের নাম অনামিকা—বিজ্ঞাপনের পাত্র-পাত্রীর নামের সঙ্গে যার মিল স্পষ্ট।

সুতরাং বাস্তবে বিয়ের জন্য পাত্রী খুঁজছেন না শুভ; বরং এটি ছিল নিছক প্রচারণার কৌশল। আনিস-অনামিকার সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গড়ায়, তা জানা যাবে সিনেমা মুক্তির পরই।

মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন...
প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‌‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাঁদের। এই ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চরকির কোনো কনটেন্টে...
দেশে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। সিনেমাটির বিশেষ প্রদর্শনী ও প্রিমিয়ার শোতে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা...
প্রতিবারের মতো এবারও ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে জমজমাট লড়াই হতে যাচ্ছে! বিগ বাজেটের একঝাঁক সিনেমা নিয়ে প্রস্তুত ঢালিউড। শেষ মুহূর্তের প্রচারণায় মেতেছেন তারকারা। কিন্তু দর্শক হিসেবে আপনার টিকিটের...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর