বন্যার মাঝে আন্দোলন নিয়ে যা বললেন অনন্ত জলিল

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১২:৫৯ পিএম

টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে বন্যার কবলে পড়েছে ফেনী, খাগড়াছড়ি, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ দেশের ১১টি জেলা। পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন লাখ লাখ মানুষ। এদিকে, শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশেজুড়ে দাবি-দাওয়ার ঢেউ উঠেছে। সবশেষ রোববার (২৫ আগস্ট) সারাদিন দাবি আদায়ে সচিবালয় ঘেরাও করে রাখে আনসার বাহিনীর সদস্যরা। এবার এসব বিষয়ে মুখ খুললেন চিত্রনায়ক অনন্ত জলিল।       

সোমবার (২৬ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি বললেন, ‘যেখানে বন্যার কবলে পড়ে অসহায় মানুষেরা ক্ষুধার্ত ও ঘরবাড়ি ছাড়া এবং তাদের সমস্ত কিছু ভেসে গেছে। আর তখন আমরা তাদের পাশে না দাঁড়িয়ে আন্দোলন করে আমাদের দাবি আদায়ের চেষ্টা করছি। এটা কোনো বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আসুন আমরা সবাই সবকিছু ভুলে গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেই। অসহায় মানুষদেরকে সাহায্যকারীকে আল্লাহ পছন্দ করেন।’

বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন অনন্ত জলিল। দেশে ফিরে তিনি নিজেও বন্যার্তদের সহায়তায় উদ্ধার টিম গঠন করবেন বলেও জানিয়েছেন।
 
ওই পোস্টে ‘খোঁজ দ্য সার্চ’খ্যাত এই নায়ক আরও বলেন, ‘আমি আমার ব্যবসার কাজে এখন দেশের বাহিরে অবস্থান করছি, ইনশাআল্লাহ দেশে ফিরে আমি আমার কোম্পানির পক্ষ থেকে উদ্ধার টিমসহ ত্রাণের ব্যবস্থা করব।’

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর