পার্ক সেও-জুনের বিদ্যাপীঠে পড়বেন বাংলাদেশের সাগর

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ কোরিয়াতে অভিনয় নিয়ে পড়ার সুযোগ পেলেন বগুড়ার সাগর ইসলাম।

দেশে শিক্ষার্থীদের কোরিয়ান ভাষা শেখান এই তরুণ। এবার সেই ভাষাতেই ‘সিউল ইনস্টিটিউট অব দ্য আর্টস’-এ অভিনয় নিয়ে পড়ার সুযোগ পেলেন তিনি।

কোরিয়ার বহু তরুণ-তরুণীর কাছে এই বিশ্ববিদ্যালয়ে পড়া রীতিমতো স্বপ্নের মতো এক ব্যাপার! কোরীয় সিরিয়াল-সিনেমার জনপ্রিয় মুখ পার্ক সেও-জুন ও পার্ক জিন-জুসহ অসংখ্য বিখ্যাত অভিনয়শিল্পী এই স্বনামধন্য বিদ্যাপীঠের শিক্ষার্থী ছিলেন। যে শ্রেণিকক্ষ থেকে তাঁদের অভিনয়জীবনের প্রস্তুতি, এবার সেই বিভাগেই পড়ার সুযোগ পেলেন বাংলাদেশের সাগর।

সিউল ইনস্টিটিউট অব দ্য আর্টস। ছবি: সংগৃহীত

এই তরুণ বলেন, ‘আমার দুটি ভালোবাসার জায়গা—একটি অভিনয়, অন্যটি কোরিয়ান ভাষা। প্রিয় দুটি জিনিসই এভাবে একসঙ্গে এসে মিলিত হবে—তা আমার জন্য ভীষণ আনন্দের।’

বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকসম্পন্ন সাগরের অভিনয়ের সঙ্গে পরিচয় দেশের মঞ্চে। কলেজজীবনে এক অভিনয় প্রতিযোগিতায় তিনি প্রথম হয়েছিলেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থিয়েটারের একটি কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করেন। জাতীয় নাট্যশালার মঞ্চে অভিনয় করেন ‘ইনকিলাব’ নাটকে। পাশাপাশি চলেছে কোরিয়ান ভাষার চর্চাও। সেই ভাষায় অনুষ্ঠিত বক্তব্য প্রতিযোগিতায় দু’বার পুরস্কার জিতেছেন তিনি। ভাষা দক্ষতা পরীক্ষায় ২২৯ নম্বর পেয়ে অর্জন করেছেন ‘লেভেল ৫’, যা কোরিয়ান ভাষার একটি শীর্ষস্থান।

মঞ্চের পাশাপাশি সাগর কাজ করেছেন ক্যামেরার পেছনেও। তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নো ডাইস’ জিতে নিয়েছে ৫টি আন্তর্জাতিক পুরস্কার। যদিও তাঁর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ‘একজন অভিনেতা’ হিসেবে কাজ করে যাওয়া। এবার সিউল আর্টসে পড়ার সুযোগ সেই স্বপ্নের পথে বড় এক পদক্ষেপ।

মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না আর দুঃখের মধ্যে পারিবারিক একটি ভ্রমণ এবং নানা ঘটন–অঘটন নিয়ে মোশাররফ করিমের ভ্রমণসঙ্গী হচ্ছেন সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘি আর দিলারা জামান! ওটিটি প্ল্যাটফর্ম...
শুটিংয়ের কাজে বগুড়ায় গিয়েছিলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান। সেখান থেকে আর ফেরা হলো না তাঁর। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই অভিনেতা।
দেশের ওটিটি ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে সর্বপ্রথম এই চরিত্রের দেখা মেলে। চরিত্রটির আকাশচুম্বী জনপ্রিয়তায় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেন আলাদা সিরিজ...
প্রশংসিত সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’র সাফল্যের পর আবারও জুটি বাঁধছে নেটফ্লিক্স ইন্ডিয়া ও যশ রাজ এন্টারটেইনমেন্ট (ওয়াইআরএফ)। তাদের নতুন ডিজাস্টার থ্রিলার সিরিজ ‘টানেল ম্যান’-এ মুখ্য ভূমিকায় অভিনয়...
মানিকগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে চেন ইয়ং নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনার পর তারা মিয়া শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর...
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং বিশেষ করে শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন...
স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি...
লোডিং...

এলাকার খবর