রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে মারার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহীর মতিহার থানায় নিহতের ভাই মো. বেহেস্তী এই মামলা দায়ের করেন। 

এতে অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের স্টোর কিপার পদে কর্মরত ছিল। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবিলী অফিসার্স কোয়াটার্স থেকে তার ব্যবহৃত স্কুটি নিয়ে ঔষধ নেওয়ার জন্য মতিহার থানাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন  বিনোদপুর বাজারস্থ ফার্মেসীতে গেলে অজ্ঞাতনামা ব্যক্তিগণ নগরীর মতিহার থানাধীন অজ্ঞাত স্থানে উপর্যুপরি প্রহার করে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে মতিহার এবং পরে বোয়ালিয়া থানায় হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য নিয়ে যায়। এসময় মাসুদের শরীরের অবস্থা খারাপ হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা  তাকে মৃত ঘোষণা করেন। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এটি মতিহার থানায় রেকর্ড করা হয়েছে। এখন তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত ২০১৪ সালে তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ সন্ত্রাসী হামলায় ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর গত ৭ সেপ্টেম্বর শনিবার রাতের গণপিটুনিতে মৃত্যু হয় মাসুদের। গত ৩ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবাও হয়েছিলেন মাসুদ।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর