ধুম ৪-এ ভিলেন রণবীর!  

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম

লাগাতার ফ্লপের ভিড়ে আশার আলো দেখিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’। এরপর ‘তু ঝুটি ম্যায় মক্কার’ বক্স অফিসে কোনোরকমে টিকে থাকলেও তেইশের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ রিলিজের পর থেকেই রণবীর কাপুরের বৃহস্পতি তুঙ্গে!

একের পর এক বিগ বাজেট প্রজেক্টের মুখ তিনি। নীতেশ তিওয়ারির মেগাবাজেট ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় রণবীরের ফাঁস হওয়া লুক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। রঘুনন্দন হওয়ার জন্য অবশ্য কম কসরত করেননি তিনি।

আর শনিবার (২৮ সেপ্টেম্বর) রণবীর কাপুরের ৪২তম জন্মদিনে আরও চমক! ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর কাপুর।

মাসখানেক ধরেই শোনা যাচ্ছে, বহুল চর্চিত ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর চতুর্থ পর্বের প্রস্তুতি তুঙ্গে। এই ছবি নিয়ে বলিউডের অন্দরেও কৌতূহলের অন্ত নেই। মুখ্য চরিত্রে কোন সুপারস্টারকে এবার তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে যশরাজ ফিল্মস? সেটাই দেখার অপেক্ষায় দর্শক অনুরাগীরা। এর আগে শাহরুখ খানের পাঠান, জওয়ান পারফরম্যান্স দেখে কিং খানকে কাস্ট করার কথা শোনা গিয়েছিল। তারপর সেই তালিকায় দক্ষিণী সুপারস্টার সূর্যর নামও শোনা যায়।

গুঞ্জন অনেক! তবে রণবীর কাপুরের জন্মদিনেই সত্যিটা ফাঁস হলো। সূত্রে খবর, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছে রণবীরের। ‘ধুম ৪’-এর প্রাথমিক গল্প শুনে কাপুর পুত্র নিজে থেকেই অভিনয় করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন। প্রযোজক আদিত্য চোপড়ারও এক্ষেত্রে পয়লা পছন্দ রণবীর কাপুর। 

প্রসঙ্গত, ‘ধুম’ সিরিজের ছবিতে খল চরিত্রদের কেন্দ্র করে দর্শকের সবসময়েই বাড়তি আগ্রহ থাকে। এর আগে যেটা করেছেন জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খান। এবার সেই ‘চোর’ বাইকে বসছেন রণবীর। 

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর