দুই মাসে মবের পিটুনিতে শেষ ৪৯ প্রাণ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০১:৩৫ পিএম

চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে গণপিটুনিতে মোট ৪৯ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এই মানবাধিকার সংগঠনটির দাবি, এই বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের চেয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসে গণপিটুনির হার বেশি। 

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আইনজীবী মনজিল মোরসেদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিচারিক প্রক্রিয়া ছাড়া যেকোনো হত্যাই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।

যদিও নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান গত ২১ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে দাবি করেন, ‘৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে কেউ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়নি।’

আসকের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই ৯ মাসে দেশের বিভিন্ন এলাকায় ৮১ জনকে গণপিটুনি বা পিটিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে পিটিয়ে হত্যা করা হয়েছে ২১ জনকে আর সেপ্টেম্বর মাসে ২৮ জনকে। অর্থাৎ এই দুই মাসে পিটিয়ে হত্যা করা হয়েছে ৪৯ জনকে। আগের সাত মাসে ৩২ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘অস্থিতিশীল একটা পরিস্থিতি ছিল। তবে এসব থেকে আমরা এখনও পরিত্রাণ পাইনি। এসব ঘটনা সরকারকে শক্ত হাতে দমন করতে হবে। এই ঘটনা যেন বারবার না ঘটে সেজন্য এখনকার সরকারকেই নজির সৃষ্টি করতে হবে।’

সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ ডয়চে ভেলেকে বলেন, ‘বিচারিক প্রক্রিয়া ছাড়া, সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক আর গণপিটুনিতে হোক, সব হত্যাকাণ্ডই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। এই যে মব জাস্টিসের নামে হত্যার ঘটনা ঘটছে, এর দায় তো সরকারকে নিতে হবে। এসবও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড৷ জণগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব তো সরকারের।’

মনজিল মোরসেদের মতে, ‘এখন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মব জাস্টিস হচ্ছে। এই ধরনের ঘটনা আরও ঘটবে, যদি এই পরিস্থিতিকে স্ট্রংলি হ্যান্ডেল করা না হয়। আইনশৃঙ্খলাসহ সব ক্ষেত্রেই যে একটি অস্থির পরিস্থিতি চলছে, বিচারাঙ্গনেও অস্থিরতা আছে। এগুলো স্বাভাবিক করতে হবে।’

নূর খান বলেন, ‘এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ব্যাপারে বড় কোনো পদক্ষেপ আমরা নিতে দেখিনি। ফলে মব জাস্টিস উৎসাহিত হচ্ছে। যদি কাঠোর ব্যবস্থা নেয়া হতো, তাহলে এগুলো ঘটতো না।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করে তুলছে বলেও দাবি করেন নূর খান।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। কোনো কোনো জেলখানায় একজন কয়েদির জায়গায় থাকছে ৪ জন। এছাড়া মাদকাসক্ত ও কিশোর অপরাধীদের আলাদা করার কারণে বেগ পেতে হচ্ছে...
আগামী ৩ মাসের মধ্যে দেশে কোনো কিশোর গ্যাং থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার বিকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি একথা বলেন।
রাজধানীতে পাওয়া অজ্ঞাত মরদেহের বেশিরভাগ হত্যার শিকার বলে জানয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতার ঘাটতি-সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমিত...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর