এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যার বিচার শুরু

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

জুলাই অভ্যুত্থান চলাকালীন ঢাকার সাভারে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে এপিসি থেকে ফেলে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেইসঙ্গে এই মাসূচনা বক্তব্য ও প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মারজিনা রায়হান মদিনা।

এই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ যে ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়া হয় তারা হলেন— ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক এসপি আসাদুজ্জামান রিপন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার থানার সাবেক ওসি মো. শাহজামান, আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদ, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান খান, মিজানুর রহমান জিএস মিজান ও শরীফ আশরাফুল আলম বাবুল।

২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যোগ দেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ ইয়ামিনের নিথর লাশ পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ প্রতীক্ষার পর জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় ঘিরে নতুন করে আশার আলো দেখছেন রোহিঙ্গারা। ২০১৭ সালে রাখাইনে ভয়াবহ সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা লাখো মানুষের কাছে এ রায় শুধু...
বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানি এক দিনেই শেষ হয়েছে হাইকোর্টে। আজ মঙ্গলবার রায় ঘোষণা করবে বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন বেঞ্চ। আসামি সোহেল রানা ও তার স্ত্রী...
রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর দ্বিতীয় দিনের শুনানি চলছে। শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চায় আসামি পক্ষ। তবে...
বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
১৯৭১ সালে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে রাষ্ট্রটি বিশ্বমানচিত্রে আত্মপ্রকাশ করেছিল, তার ভিত্তিমূলে নিহিত ছিল এমন এক জাতীয় অঙ্গীকার—যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা, স্বাধীনতা ও...
আগামীকাল সোমবার সকাল থেকে মঙ্গলাবার সকাল পর্যন্ত মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না বলে জানিয়েছে গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়।
মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক কলহের জেরে স্ত্রী উর্মি আক্তারকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা...
বাগদানের একবছর পর প্রেমিক ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মার্কিন পপতারকা মাইলি সাইরাস। শনিবার (২১ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর