‘ভাই নাহিদ, আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না’ 

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:০১ পিএম

আটটি জাতীয় দিবস বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে আছে ঐতিহাসিক ৭ মার্চ। এটি নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। পক্ষে-বিপক্ষে নানা কথা উঠছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা-প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। 

ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কিংবদন্তি বলেন, ‘ভাই নাহিদ, যখন আপনাদের জন্মই হয়নি সেই সময়ের দেশ এবং নেতাদের নিয়ে কথা বলা আপনার জন্য বেমানান। আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না।’ 

সোহেল রানা পোস্টে মন্তব্য করেছেন মঞ্চনাটকের নন্দিত অভিনেত্রী ও নির্দেশক নূনা আফরোজ। তাঁর কথায়, ‘এ দেশের মাটিতে জন্ম নিয়ে কীভাবে ৭১, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারে! তারা আসলে কারা?’

নূনা আফরোজ ছাড়াও ওই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। বেশির ভাগই মানুষই সোহেল রানার সঙ্গে একমত পোষণ করেছেন। আছে ভিন্নমতও।  

নূনা আফরোজ ছাড়াও ওই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। ছবি: স্ক্রিনশট

গতকালই বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুয়ায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা মেহের আফরোজ শাওন, অভিনেত্রী সোহানা সাবা, কাজী নওশাবা আহমেদসহ অনেকে। 

অন্যদিকে, বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। মন্তব্য করেছেন, ৭ মার্চ গুরুত্বপূর্ণ। তবে জাতীয় দিবস হওয়ার মতো নয়। আওয়ামী লীগ তাদের বিভিন্ন দিবসগুলো চাপিয়ে দিয়েছিল। আর অর্ন্তবর্তী সরকার অবশ্যই শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে করে না। উপদেষ্টার এমন বক্তব্যে নেটদুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। 

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর