বিয়ে করেছেন ‘মালো মা’র গায়ক সাগর দেওয়ান, যেতে হলো ডিবি অফিসে

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পিএম

বিয়ের পর সাগর ও ফারিয়া। ছবি: সাগরের সৌজন্যেবিয়ে করেছেন কোক স্টুডিও বাংলায় প্রকাশিত গান ‘মালো মা’-এর গায়ক সাগর দেওয়ান। কনের নাম ফারিয়া মাহিন। পড়াশোনা করছেন নিউইয়র্কের একিটি বিশ্ববিদ্যালয়ে। তাদের পরিবার আমেরিকাতেই স্থায়ী।

সাগর জানান, চার মাসে আগে একপ্রকার বাসা পালিয়েই বিয়েটি সেরেছেন তাঁরা। সাগর ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। একে অপরকে ভালোবাসি। তাই বিয়ের সিদ্ধান্ত নিই। ইচ্ছে আছে, শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার।’

এদিকে তাদের বিয়ে এতটা সহজ ছিল না। কারণ দুই পরিবারের কেউই এটা মানতে চাইছিলেন না। তাই পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

সাগর বললেন, ‘আমাদের সম্পর্ক গড়ার আগেই দুজন দুই পরিবারের মত নিয়েছিলাম। মানে, জানিয়েছিলাম। এরপর পরিবার থেকে বিরূপ প্রতিক্রিয়া পাই। বিয়ে নিয়ে বেশ হয়রানির শিকারও হতে হয়েছে। থানা-পুলিশ থেকে শুরু করে অনেক কিছুই করেছে ফারিয়ার পরিবার। কিন্তু আমরা তো বিয়ে করেছি; অন্য কিছু নয়। আমার পরিবার মেনে নিয়েছে। কিন্তু তাদের পরিবারের লোকজনের মাথা ব্যথার শেষ হয়নি। ডিবি কার্যালয়েও যেতে হয়েছে। সেখানে গিয়ে আমরা বিয়ের সব প্রমাণ দিয়েছি। এটা ঢাকার ডিবি কার্যালয় নয়। অন্য একটি।’

এখন কি স্ত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ হয় জানতে চাইলে সাগর বলেন, ‘তাদের মেয়ের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হয়। কিন্তু আমার শুধু তাঁর (ফারিয়া) বাবার সঙ্গে যোগাযোগ হয়।’

যোগাযোগ না থাকা ও পড়াশোনা করতে দেওয়া হচ্ছে না—স্ত্রীর পরিবারের এমন সব অভিযোগ নিয়েও কথা বলেন সাগর। বললেন, ‘ফারিয়ার মা তাঁর ল্যাপটপ ও গ্রিন কার্ডটা নিয়ে গেছে। তাই তার পড়াশোনাটাও বাধাগ্রস্ত হচ্ছে। মূলত ল্যাপটপেই ভার্সিটির পাসওয়ার্ডসহ অন্যান্য সব কিছু আছে। কিন্তু আমি তাদের মেয়েকে পড়াশোনা করতে দিচ্ছি না, এমন অভিযোগ ফেসবুকে করেছেন তার বড় ভাই, যা সত্যি না। আমি ফারিয়াকে বলেছি, তোমার যখন ইচ্ছে যেতে পার, পড়াশোনা করতে পার।’

সাগর দোয়া চেয়ে বলেন, ‘মূল কথা হলো, আমরা ভালো আছি। সবার দোয়া চাই। পারিবারিক দূরত্ব হয়তো আস্তে আস্তে দূর হয়ে যাবে।’

প্রসঙ্গত, সুরকার ও সংগীতশিল্পী প্রীতম হাসানের সংগীত পরিচালনায় চলতি বছর ‘মালো মা’ প্রকাশ করে কোক স্টুডিও বাংলা। এ গানের গীতিকার খালেক দেওয়ান। মালো মা গেয়েছিলেন খালেক দেওয়ানের নাতি সাগর দেওয়ান। এ গান দিয়েই তুমুল জনপ্রিয়তা পান এ সংগীতশিল্পী।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর