এক চিয়া সিডে এত উপকার!

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পিএম

চিয়া সিড বীজজাতীয় খাবার। বীজজাতীয় খাবারই মানেই পুষ্টিগুণসমৃদ্ধ খাবার। তাই পুষ্টির পাওয়ার হাউস বলা হয় চিয়া সিডকে। বর্তমানে যারা একটু স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন। তাদের খাবারের তালিকায় থাকে চিয়া সিড। সকালে খালি পেটে পানিতে গুলিয়ে, সারা রাত ভিজিয়ে অথবা এক ঘণ্টা আগে পানিতে ভিজিয়ে খেতে পারেন চিয়া সিড।

চিয়া সিডে আছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি–অক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার।

আসুন জেনে নিন চিয়া সিডের বিভিন্ন উপকারের কথা–

১. চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন।

নিয়মিত চিয়া সিড খেলে হজম শক্তি ভালো হয়। ছবি: ফ্রিপিক

২. চিয়া সিডে রয়েছে অ্যান্টি–অক্সিডেন্ট। যা ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে। ধূমপান, ভাজাপোড়াজাতীয় খাবার, অস্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ফ্রি র‌্যাডিক্যাল তৈরি হয়। চিয়া সিড সেবনে এসবের বিরুদ্ধে টিকে থাকা সহজ হয়।

৩. ফাইবার হজম শক্তি ভালো করে। চিয়া সিড নিয়মিত খেলে হজমের শক্তি ভালো হয়। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়া চিয়া সিডে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এতে ডায়াবেটিস রোগীরা ভালো থাকেন।

৪. চিয়া সিডে প্রোটিনও বেশি থাকে। শরীরের পেশির সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রোটিন অপরিহার্য। চিয়া বীজে রয়েছে শরীরের জন্য দরকারী নয়টি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড।  যা শরীর নিজে থেকে তৈরি করতে পারে না।

৫. চিয়া সিড ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের উৎস। এটি শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। পাশাপাশি রক্তচাপ, হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায়।

৬. চিয়া সিডে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, যা হাড় ও দাঁতের জন্য প্রয়োজন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর