স্কলাসটিকায় স্বর্ণকেশী সেই রাপুনজেলের গল্প

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ পিএম

রূপকথার সবচেয়ে বিখ্যাত চরিত্র বোধহয় রাপুনজেল। যার ছিল অনেক লম্বা চুল, সোনালি। যে চুল বেয়ে যেমন উঠেছিল তার প্রেমিক, তেমনি ডাইনিও। জনপ্রিয় এই রূপকথার গল্পটির উৎপত্তি জার্মানিতে। যা আমাদের দেশে এসেছে ওয়াল্ট ডিজনির সংগীতবহুল অ্যাডভেঞ্চার মুভি ‘ট্যাঙ্গেলড’ হয়ে। এবার সেই রাপুনজেলকেই দেখা গেল ঢাকার মঞ্চে।

স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখায় শুক্রবার মঞ্চস্থ হলো নাটক ট্যাঙ্গেলড। স্কুলের নাটক, নৃত্য ও সংগীত ক্লাবের শিক্ষার্থীরা এসটিএম মিলনায়তনে এ নাট্যানুষ্ঠানের আয়োজন করে।

নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক এম ফ্রাঁসোয়া গ্রোসজিন। আরো কথা বলেন স্কুলের উত্তরা সিনিয়র শাখার অধ্যক্ষ ফারাহ সোফিয়া আহমেদ।

এছাড়াও অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী শতাব্দী ওয়াদুদ, দীপা খন্দকার ও শাহেদ আলী। 

স্কলাসটিকায় স্বর্ণকেশী সেই রাপুনজেলের গল্প। ছবি: স্কলাসটিকা স্কুল কর্তৃপক্ষ জানায়, এটি ছিল বার্ষিক আয়োজন।  নাটকের নির্দেশনায় ছিলেন স্কুলের ড্রামা ক্লাবের সদস্য ফাসভির আহমদ চৌধুরী, শৈলী পারমিতা নীলপদ্ম ও সাফিয়া ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজী তৌফিক ইসলাম ইমন ও সাইদুর রহমান। সংগীত পরিচালনা করেন গাজী মান্নাফ ও পলাশ নাথ। 

স্কুলের এ বার্ষিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তাহসান জহির, ফাহিয়াম আহমেদ, ধ্রুপদী লতিফা সিদ্দিক, তাহসিনা আয়েশা, মানহা সাবরিন, ভুইয়া আয়েশা, সারা সুমাইয়া হক প্রজ্ঞা, অরিয়ন ভট্টাচার্য, বাজনিন রহমান ও অর্নব কুমার কুন্ডু প্রমুখ। 

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর