মুম্বাইয়ে শাকিবের শুটিং সেটে যে কারণে মহেশ ভাট

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৪:৩২ পিএম

মুম্বাইয়ে শুরু হয়েছে শাকিব খানের নতুন ছবি বরবাদ'র শুটিং। এটি চলাকালে একেবারে চমক দিয়ে হাজির হলেন আলিয়া ভাটের বাবা ও বিখ্যাত বলিউড ব্যক্তিত্ব মহেশ ভাট।

বরবাদ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়ের আশির্বাদ করেন এই বলিউড পরিচালক-প্রযোজক।

মেহেদী তার ফেসবুকে মহেশ ভাটের সঙ্গে একটি ছবি তুলে পোস্ট করেছেন। দেখা যায়, হৃদয়কে জড়িয়ে তার গালে চুমু দিচ্ছেন মহেশ ভাট। পাশে দেখা যায় শুটিং ইউনিটের অনেককে। শুটিং সেটে ছিলেন শাকিব খানও। জানা যায়, বৃহস্পতিবার থেকে শুটিংয়ে নামেন তিনি। এদিন সেটে তার সঙ্গেও মহেশ ভাট দীর্ঘক্ষণ আলাপ করেন। তবে কি কথা হয় সেটি শুটিং ইউনিটের একাধিক সদস্যের সঙ্গে আলাপ করলে তারা বিস্তারিত জানাতে পারেননি।

ছবিটি পোস্ট করে পরিচালক হৃদয় মহেশ ভাটকে ধন্যবাদ জানান। সন্ধ্যায় ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাকিব খানের শুটিংয়ে মহেশ ভাটের উপস্থিতি দেখে অনেকে বিস্মিত হয়েছেন! 

শাকিব ও যিশু। ছবি: সংগৃহীত এ ব্যাপারে পরিচালক মেহেদী হাসান হৃদয় ম্যাসেঞ্জারে টেক্সট দিয়ে জানান, শুটিংয়ে আছেন। এ ব্যাপার পরে আলাপ করবেন।

জানা যায়, শুটিং ইউনিটের ওখানেই একটি কাজে এসেছিলেন মহেশ ভাট। সেখানে বাংলাদেশি ছবির শুটিং চলছে শুনে আগ্রহসহকারে সেটা দেখতে আসেন। পাশাপাশি শাকিব খানের সঙ্গেও দীর্ঘ সময় গল্প করে সময় কাটান ভাট পরিবারের বিখ্যাত এ ব্যক্তি।

ভায়োলেন্স অ্যাকশন ও রোম্যান্টিক ধাঁচের ছবি ‘বরবাদ’-এর বেশিরভাগ শুটিং হবে মুম্বাইয়ে। এতে শাকিব খানের নায়িকা থাকছেন ইধিকা পাল। এতে  যুক্ত হয়েছেন কলকাতার যিশু। আরও আছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক শিল্পীরা। জানা যায়, আগামী বছর যে কোনও উৎসবে ছবিটি মুক্তি পেতে পারে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর