নিয়মিত দাঁত না মাজলে কী কী ক্ষতি হতে পারে?

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১০:৪০ এএম

দাঁত ভালো রাখতে দাঁত মাজার কোনো বিকল্প নেই। নিয়মিত ব্রাশ করা দৈনন্দিন জীবনের স্বাস্থ্যকর অভ্যাসগুলোর একটা। অনেকে প্রতিদিন একবার/দুইবার/তিনবার করে দাঁত ব্রাশ করে থাকেন। আবার এমন অনেকেই আছেন, যারা অনীহার কারণে একবারও দাঁত ব্রাশ করতে চান না।

প্রতিদিন নিয়ম করে ব্রাশ না করলে দাঁতের নানা সমস্যা দেখা দিতে পারে। যেমন:

মুখে দুর্গন্ধ: যদি নিয়মিত দাঁত ও জিহ্বা পরিষ্কার করা না হয় অর্থাৎ ব্রাশ করা না হয় তাহলে দাঁত ও জিহ্বা ব্যাকটেরিয়া আক্রমণ করে। এর ফলে দাঁতের ওপর এক ধরনের আবরণের সৃষ্টি হয়। ফলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় ও দাঁত ক্ষয়প্রাপ্ত হয়।

মাড়ি থেকে রক্তপাত: নিয়মিত ব্রাশ করলে মাড়ির রক্ত চলাচল সঠিকভাবে ঘটে, যা দাঁতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ব্রাশ না করা হলে তা ব্যাহত হয়। যার ফলে মাড়ি থেকে রক্ত পড়ে।

নিয়মিত ব্রাশ করলে মাড়ির রক্ত চলাচল সঠিকভাবে ঘটে, যা দাঁতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছবি: ফ্রিপিক

দুর্বল দাঁত: দাঁত পরিষ্কার রাখতে না পারলে তা দাঁতের জন্য ক্ষতিকর বটে। ফলে চোয়ালের হাড় ক্ষতিগ্রস্ত হয় এবং দাঁত ও মাড়ির মধ্যে ফাঁকা স্থান তৈরি হয়। এর ফলে দাঁত দূর্বল হয়ে যায়।

দাঁতে দাগ পড়া: নিয়মিত দাঁত ব্রাশ না করলে দাঁতে দাগ পড়তে পারে। যে খাবার বা পানীয় আমরা গ্রহণ করি তার মাধ্যমে এমনটি হয়। যেমন– রেড ওয়াইন, কফি বা তরকারি। এগুলোর ফলে দাঁতের রঙ কালচে বা হলদে হয়ে যায়।

নিয়মিত দাঁত না মাজলে তার প্রভাব পড়ে শরীরেও। মুখের স্বাস্থ্যবিধির সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে শরীরেরও।

আসুন জেনে নিন,  প্রতিদিন দাঁত না মাজলে কী কী শারীরিক সমস্যা দিতে পারে?

ডায়াবেটিস

মুখের ভেতরের সংক্রমণে রক্তে শর্করা বেড়ে যেতে পারে। এতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। মুখের ভিতরের পরিস্থিতির উপর রক্তে গ্লুকোজের ভারসাম্য নির্ভর করে।

অন্তঃসত্ত্বাকালীন জটিলতা

দাঁত না মাজার পরিণতি যে কত মারাত্মক হতে পারে, তা উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। নিয়মিত দাঁত না মাজলে অনেক সময় সময়ের আগে সন্তান জন্মানোর ঝুঁকি থাকে। এমনকি শিশুর ওজন অনেক কম হওয়ারও ভয় থাকে।

হার্টের সমস্যা

দাঁত না মাজার সঙ্গে হার্টের সমস্যার সরাসরি যোগ রয়েছে। দাঁত না মাজলে মুখের ভেতর সংক্রমণ হয়। সংক্রমণের ফলে এক ধরনের টক্সিন নিঃসৃত হয়। যে টক্সিন রক্তের মধ্যে দিয়ে সরাসরি হার্টে গিয়ে পৌঁছায়। এর ফলে হার্ট সংক্রান্ত নানা জটিলতা তৈরি হয়।

দাঁত না মাজলে মুখের ভেতর সংক্রমণ হয়। সংক্রমণের ফলে এক ধরনের টক্সিন নিঃসৃত হয়। ছবি: পেক্সেলস

সুতরাং এসব সমস্যা এড়াতে প্রতিদিন সকালের নাস্তার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত দুই মিনিট ধরে দাঁত মাজুন। টুথব্রাশ অবশ্যই সব দাঁত পর্যন্ত পৌঁছাতে হবে। ব্রাশটিকে ৪৫ ডিগ্রি পর্যন্ত বাঁকা করতে হবে মাড়ির দাঁত মাজার জন্য।

সামনের দাঁত মাজার সময় মৃদুভাবে গোল গোল করে ঘুরাতে হবে। ব্যবহৃত ব্রাশটি অবশ্যই নরম হতে হবে। খুব জোরে ব্রাশ করা যাবে না। প্রতি তিন মাস পর পর টুথব্রাশ বদলাতে হবে।

লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, মিরপুর

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের বড় একটি অংশই বাজারে নেই। ফলে প্রেসক্রিপশন হাতে এক ফার্মেসি থেকে অন্য ফার্মেসিতে ছুটেও মিলছে না অত্যন্ত প্রয়োজনীয় এসব ওষুধ। উৎপাদকেরা বলছেন, দীর্ঘদিন লোকসানে থাকা অনেক...
দেশের একমাত্র বিশেষায়িত সরকারি ক্যানসার হাসপাতালে দিন দিন বাড়ছে রোগী, পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তিও। রেডিওথেরাপি বা কেমোথেরাপির জন্য রোগীদের অপেক্ষা করতে হয় দেড় বছর পর্যন্ত। অপারেশনের সিরিয়াল পেতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ২৫৬ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর