প্রতিদিন জোর কদমে ২ কিলোমিটার হাঁটলে কী হবে জানেন?

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৯:২২ এএম

শরীরকে সুস্থ রাখার জন্য সবচেয়ে সহজ ব্যায়াম হিসেবে হাঁটার কথাই আসে। হাঁটলে শরীর ভালো থাকে, এ ব্যাপারে কোনও দ্বিমত নেই। তবে সবার সক্ষমতা এক রকম নয়।

কেউ প্রতিদিন জোরকদমে ২ কিলোমিটার হাঁটতে পারেন। আবার, কেউ হাঁটার জন্য ১৫ মিনিট সময়ও বের করতে পারেন না।  

চিকিৎসকেরা বলেন, অন্তত দুই কিলোমিটার ‘ব্রিস্ক ওয়াক’ বা জোরে হাঁটা গেলে সার্বিকভাবে সুস্থ থাকা সম্ভব।

ভারতের সিকে বিড়লা হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক সুরেন্দ্র পাল সিং বলেন, ‘প্রত্যেকদিন যে কোনো সময় দু’ কিলোমিটার ব্রিস্ক ওয়াক বা জোরে হাঁটা গেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। ভালো থাকবে হার্ট এবং ফুসফুসের স্বাস্থ্য।’

দ্রুত হাঁটা আপনার হৃদ্‌যন্ত্র এবং ফুসফুসকে শক্তিশালী রাখে, কার্যক্ষমতা বাড়ায়। ছবি: ফ্রিপিক

আসুন জেনে নেওয়া যাক জোরে হাঁটার উপকারিতাগুলো।

হৃদ্‌ক্রিয়া সচল রাখে

দ্রুত হাঁটা আপনার হৃদ্‌যন্ত্র এবং ফুসফুসকে শক্তিশালী রাখে, কার্যক্ষমতা বাড়ায়। এতে আপনি দীর্ঘ সময় ধরে কাজ করার শারীরিক ও মানসিক ক্ষমতা বাড়বে।

রক্তচাপ

প্রতিদিন দ্রুত হাঁটার অভ্যাস থাকলে রক্তচাপ কমতে পারে, এটি হৃদরোগের ঝুঁকিও কমাবে। এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে।  

ডায়াবেটিস

দ্রুত হাঁটা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। তাই নিয়ম করে প্রতিদিন দ্রুত হাঁটার অভ্যাস করলে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস।

দ্রুত হাঁটা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। ছবি: ফ্রিপিক

ওজন

হাঁটলে ক্যালরি ক্ষয় হয়। ফলে যারা ওজন কমাতে চান বা ওজনটা নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য জোরে হাঁটা দারুণ উপকারী।

সপ্তাহে পাঁচবার অন্তত আধা ঘণ্টা করে দ্রুত হাঁটার পরামর্শ দিয়েছেন ডা. সুরেন্দ্র পাল সিং। তবে দ্রুত হাঁটার কিছু অসুবিধাও রয়েছে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জোরে হাঁটলে অনেক সময় শ্বাসপ্রশ্বাস বেড়ে যায়। এতে বেশি দূরত্ব অতিক্রম করা যায় না। সঠিক জুতা না পরলে পায়ের পেশিতে টানও পড়তে পারে।

জোরে হাঁটার পাশাপাশি সুষম খাদ্য গ্রহণও একইভাবে জরুরি। নইলে অতিরিক্ত শক্তি ক্ষয় হতে পারে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৫৬ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর প্রাণহানি বেড়ে দাঁড়াল ৯০ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি ৯৯৬ জন, যা একদিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর