ভিক্টোরিয়া কেজার থিলভিগ। নিজ দেশ ডেনমার্কে তাকে অনেকেই ডাকে ‘বার্বি ডল’ হিসেবে। এবার বাস্তব জীবনের বার্বি মাথায় উঠল ‘মিস ইউনিভার্স ২০২৪’-এর মুকুট।
অন্যদিকে, ডেনমার্কের জন্য এটা মাইলফলক। দেশটি এ বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ইতিহাস তৈরি করেছে। এই প্রথম ডেনমার্কের কেউ এই খেতাব অর্জন করলেন। আয়োজনে মেক্সিকোর মারিয়া ফরনান্দা বেল্ট্রান দ্বিতীয় হন। তৃতীয় হন নাইজেরিয়ার প্রতিযোগী।
এবারের মিস ইউনিভার্সের সেরা ৫ প্রতিযোগী ৭৩তম মিস ইউনিভার্স এবার মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছে। সেখানে সেরা ৫ প্রতিযোগী হিসেবে জায়গা করে নিয়েছিলেন মেক্সিকো, নাইজেরিয়া, থাইল্যান্ড, ভেনেজুয়েলা ও ডেনমার্কের প্রতিযোগীরা।
জানা যায়, এবার ১২৫টি দেশ অংশ নেয়। যা বলা যায় আরও একটি মাইলফলক। ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ইতিহাসে এটাই সর্বোচ্চ সংখ্যক দেশ অংশ নেওয়ার ঘটনা।


জয়ার সঙ্গে আছেন মেহজাবীনও
