ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকা রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট চলাচল বাংলাদেশ সময় আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। 

আজ মঙ্গলবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপকের (জনসংযোগ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ বলেছে, এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

তবে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরিপ্রেক্ষিতে, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াতের সুযোগ পাবেন।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। 

হজে যেতে এবার সবাইকে ৭ থেকে ১১টি স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক করেছে সৌদি আরব। এসব টেস্ট করতে হবে সিভিল সার্জন অফিস ও নির্ধারিত সরকারি হাসপাতাল থেকে। কিন্তু অব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে...
আগামী জানুয়ারি মাসে খুলনা-ঢাকা নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।
দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রামক ব্যাধি হামের উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬১ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...
রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা নাকচ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার...
সুন্দরবনের দুবলার চরে পুণ্যস্নান ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। আজ মঙ্গলবার ভোরে পূর্ণিমার জোয়ারে বঙ্গোপসাগরের আলোরকোল সৈকতে পুণ্যস্নানে অংশ নেন দেশের বিভিন্ন...
লোডিং...

এলাকার খবর