হাঁটায় ৬-৬-৬ নিয়ম মানলে যে সুবিধা পাবেন

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১০:০৯ এএম

হাঁটা শরীর চর্চার একটি অংশ। শারীরিকভাবে সুস্থ থাকতে হাঁটার কোনো বিকল্প নেই। নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে পারলে শরীরের জন্য উপকারও হয়। নিয়মিত হাঁটার ক্ষেত্রে ৬-৬-৬ নিয়ম মানলে শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন।

সারা দিন মানুষ অনেক ব্যস্ত সময় কাটায়। এ কারণে দিনের কোন সময় শরীরচর্চা বা হাঁটাহাঁটি  করবেন তা নিয়ে দ্বিধার মধ্যে থাকেন। সে ক্ষেত্রে ৬-৬-৬ নিয়ম মানলে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে।

এই নিয়মে হাঁটার অভ্যাস আপনার দৈনন্দিন জীবনে রুটিন থেকে বের করা সম্ভব। হাঁটার ক্ষেত্রে এ নিয়মে সকাল ৬টায় ৩০ মিনিট, আর সন্ধ্যা ৬টায় হাঁটতে হবে। আর ৬ মিনিট বরাদ্দ থাকে ওয়ার্ম আপ এবং কুল ডাউন করার জন্য।

সকাল ও সন্ধ্যায় এই নিয়মে হাঁটলে সারাদিনে কাজের একটা ছন্দ পাবেন। এতে সতেজ থাকবেন সারাদিন। সকালের মুক্ত বাতাসে আর সন্ধ্যার নির্মল বাতাসে হাঁটলে মনে প্রশান্তি আসবে। এতে আপনি মানসিকভাবেও সুস্থ থাকবেন।

নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে পারলে শরীরের জন্য উপকারও হয়। ছবি: ফ্রিপিকঅনেকে সকালে হাঁটতে বের হন। সকাল ৬টায় হাঁটলে হালকা রোদ পাবেন। এই সময় প্রকৃতি মোটামুটি শান্ত থাকে। ফলে এই সময় ৩০ মিনিট হাঁটলে আপনার মনেও প্রশান্তি আসবে। হাঁটার আগে ৬ মিনিটের জন্য ওয়ার্ম আপ করুন, এরপর হাঁটুন। ৬ মিনিটের জন্য ওয়ার্ম-আপ আপনার পেশীগুলিকে প্রস্তুত করবে। সকালবেলায় হাঁটলে সারাদিন নিজেকে ফুরফুরে মনে হবে। এ ছাড়া সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে পারলে, আপনার স্বাস্থ্যের জন্যও ভালো হবে। এতে অনেক রোগের ঝুঁকি থেকে আপনি দূরে থাকতে পারবেন।

সন্ধ্যায় হাঁটলে আপনি সারাদিনের কাজের প্রেশার থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। সকালে ৩০ মিনিট হাঁটলেন, এরপর সন্ধ্যা ৬টায় ৩০ মিনিট হাঁটুন। এর পরে ৬ মিনিটের জন্য নিজেকে কুল ডাউন করুন। এতে আপনার হৃৎস্পন্দন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সূর্যাস্তের এই সময় প্রকৃতি অনেক শান্ত থাকে। এই সময় পাখিরা ঘরে ফিরে যায়। প্রকৃতিতে এক ধরণের শীতলতা বিরাজ করে। তাই সন্ধ্যার সময় হাঁটলে শরীরের ক্লান্তি দূর হবে। আবার সন্ধ্যায় হাঁটলে আপনার রাতের ঘুমও ভালো হবে।

নিয়মিত হাঁটাহাঁটি আপনার পেশী শক্তিশালী হবে।  ছবি: ফ্রিপিকশরীরচর্চা করলে হৃৎস্পন্দন বাড়ে। দ্রুত হাঁটলেও এর ব্যতিক্রম হয় না। তাই শরীরকে বিশ্রাম দিতে হয়। এ ক্ষেত্রে হাঁটার আগে বা পরে ৬ মিনিটের জন্য নিজেকে ওয়ার্ম আপ এবং  কুল ডাউন করুন। এতে আপনার হার্টের স্পন্দন ঠিক থাকবে।

হাঁটলে শরীরের অপ্রয়োজনীয় ক্যালরি বের হয়ে যাবে। এতে আপনার হার্টের স্বাস্থ্য ভালো থাকবে। উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকবে না। পাশাপাশি ওজন নিয়ে আপনাকে দুশ্চিন্তায় থাকতে হবে না। নিয়মিত হাঁটাহাঁটি আপনার পেশী শক্তিশালী হবে। পিঠ ও ঘাড়ের ব্যথা লাঘব হবে। আবার মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হবে। পাশাপাশি শরীরের ক্লান্তি দূর হবে এবং রাতের ঘুম ভালো হবে। তবে ধীরেসুস্থে নয়, হাঁটতে হবে দ্রুত। তাই সুস্থ থাকতে চাইলে হাঁটার ক্ষেত্রে ৬-৬-৬ নিয়ম মেনে চলুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর