ওজন যতটা কমলে দুশ্চিন্তা করতেই হবে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ এএম

‘ডায়েট, ব্যায়াম কত কিছুই তো চেষ্টা করছি, কিন্তু ওজনটাই কমাতে পারছি না।’ এটা কোনো একজনের হতাশা নয়, আমাদের অনেকেই আছি এই পরিস্থিতিতে। ডায়েট, ব্যায়াম-এ কী ত্রুটি থেকে যাচ্ছে আমাদের? তাহলে, ওজন কেন কমছে না কেনো? আসুন ব্যাপারটা বৈজ্ঞানিকভাবে জেনে নিই।

ওজন কি আসলেই বেশি?

ওজন কমানোর আগে, এই প্রশ্নের উত্তর জানা থাকা প্রয়োজন। আর বেশি হলে কতটুকু বেশি? সাধারণত, উচ্চতা অনুযায়ী ওজনকে ভাগ করে, BMI তে প্রকাশের মাধ্যমে, শ্রেণিবিন্যস্ত করা হয়। আমাদের অঞ্চলের মানুষ, জিনগত ভাবেই পাতলা গড়নের হওয়ার কথা। সেই হিসাবে আমাদের জন্য আদর্শ BMI, ইউরোপীয়দের থেকে কম হবে, ১৮.৫-২৪.৯। কিন্তু, তার বাইরে আমাদের অনেকের শরীরের সকল অংশ সমানভাবে মোটা না, শুধু পেট/ ভুঁড়িটাই অন্যান্য অংশের চেয়ে তুলনামূলক বেশি চোখে পড়ে। কারণ, আমাদের উল্লেখযোগ্য পরিমাণ চর্বি পেটের ভিতরের অংশে জমে।

এটি অবশ্য, আমাদের অঞ্চলের অধিকাংশ স্থূলকায় মানুষের জন্য সত্য। সেক্ষেত্রে আমাদের জন্য, কোমরের মাপ হতে পারে- স্থূলতার ভালো একটা পরিমাপ। তবে তা, ছেলে ও মেয়েদের ক্ষেত্রে আলাদা হবে, যেমন- ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক হবে ৯০ সে.মি. এর কম। আর নারীদের ক্ষেত্রে তা ৮০ সে.মি. এর কম। অনলাইনে বিভিন্ন ক্যালকুলেটর আছে, যেখানে এই BMI, কোমরের মাপ বসিয়ে, একজন সহজেই তার ওজনের শ্রেণিবিভাগ জেনে নিতে পারেন।

ওজন কেন কমাব?

সুস্থ সবল থাকার জন্য প্রয়োজন সঠিক মাত্রার শারীরিক ওজন। অতিরিক্ত যেকোনো কিছুই শরীরের জন্য খারাপ। ওজন বাড়তে থাকলে, বাড়তে থাকে ডায়াবেটিস, উচ্চরক্তচাপের ঝুঁকিসহ রক্তের চর্বির মাত্রা। আমাদের দেশের নারী জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য অংশ ওজন বাড়ার কারণে মুখে অবাঞ্ছিত লোম, অনিয়মিত মাসিক, বন্ধ্যাত্বতে ভুগছেন, যারা পরবর্তীতে ব্রেস্ট ও এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের উচ্চঝুঁকিতে আছেন। এছাড়াও ওজন বাড়ার কারণে, ঘুমের ভিতরে নাক-ডাকার সমস্যা, পিঠে ও হাঁটুতে ব্যথা, গেঁটে বাত, পিত্তথলির পাথর সহ নানা ধরনের সমস্যা হতে পারে। এর পাশাপাশি একজন স্থূলকায় মানুষ বিসাদগ্রস্থতাসহ নানা ধরনের মানসিক রোগেও ভুগে থাকেন।

ওজন কমে না কেন?

সাধারণত, একজন স্থূলকায় ব্যক্তি যখন প্রথমদিকে ওজন কমানোর চেষ্টা করেন, শরীর সাধারণত প্রথম দিকে নানা উপায়ে- নিজের ওজন ধরে রাখার চেষ্টা করে। তাই প্রথমদিকে বেশ কিছুদিন ডায়েটিং ও ব্যায়ামের পরেও ওজন একইরকম থাকে। সেটাই স্বাভাবিক। পরবর্তীতে, খাদ্যাভ্যাস ও ব্যায়ামের নিয়ম ধরে রাখলে- একটা সময় ওজন কমতে থাকে। তবে, সেক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখতে হবে।

১. ওজন কতটুকু কমানো উচিত।

২. কমানো ওজন কীভাবে ধরে রাখা যায়।

ওজন কতটুকু কমাব?

একজন স্থূলকায় ব্যক্তি তার লক্ষ্যমাত্রা থেকে কত বেশি ওজনের, তার উপরে নির্ভর করবে- তার জন্য ওজন কতটুকু কমানো উচিত। যে কোন পরিমাণ ওজন কমালেই স্থূলকায় ব্যক্তি, ওজন কমানোর সুফল পেতে শুরু করবেন। তবে, আরও নির্দিষ্ট পরিমাণে বললে, শুরুর ওজন থেকে ৫ শতাংশ ওজন কমিয়ে ফেললে সিস্টোলিক ব্লাডপ্রেশার গড় পড়তায় ৩ মি.মি. কমে যায়, ৫ শতাংশ থেকে ১০ শতাংশ কমিয়ে ফেললে ডায়াবেটিসের নিয়ন্ত্রণে সুফল পাওয়া যায়, ১০ শতাংশ থেকে ১৫শতাংশ কমিয়ে ফেললে লিভারে জমে থাকা অতিরিক্ত চর্বি কমে যায় এবং ঘুমের ভিতরে নাক ডাকার সমস্যাও কমে যায়। আর ১৫ শতাংশ এর বেশি ওজন কমিয়ে ফেললে- সকল রোগের দিক থেকেই উন্নতি পাওয়া যায়।

লেখক: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), রেসিডেন্ট, বিএসএমএমইউ

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর