গালে টোল পড়ার কারণ জানেন কি?

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম

আমাদের আশপাশে এমন অনেকেই আছেন, যাদের হাসার সময় গালে টোল পড়ে। ডিম্পল বা টোল পড়া একধরনের পেশিগত ত্রুটির ফল; তবে এটি মোটেও ক্ষতিকর কিছু নয়।

আসলে টোল পড়ার নেপথ্যে রয়েছে আমাদের মুখের জাইগোম্যাটিকাস মেজর নামের একটি পেশি। হাসির জন্যও এই পেশিটিই দায়ী। এর জন্যই আমরা কোনাকুনি বা বাঁকা করে হাসতে পারি।

এমনিতে পেশিটির কোনো ভাগ নেই। কিন্তু কারো কারো ক্ষেত্রে জন্মের সময় দুই খণ্ডে বিভক্ত হতে পারে। তখন এর নাম হয়ে যায় বাইফিড জাইগোম্যাটিকাস মেজর।

হাসার সময় এই বাইফিড পেশিটি মুখকে প্রসারিত করার সময় নিচের খণ্ডের সঙ্গে মুখের ত্বককেও নিয়ে যায়। ফলে সে স্থানে টান পড়ে ছোট গর্তের মতো সৃষ্টি হয়; এটিই আমাদের কাছে টোল পড়া নামে পরিচিত।

আমরা সাধারণত গালে টোল দেখেই অভ্যস্ত। এর বাইরেও শরীরের অন্যান্য অংশ, যেমন থুতনি, কোমর বা পিঠের পেছনের অংশে টোল পড়তে পারে। দ্য জার্নাল অফ ক্র্যানিওফেসিয়াল সার্জারির ২০১৯ সালে করা এক মেটা-বিশ্লেষণ অনুসারে, প্রতি পাঁচজনের মধ্যে একজনের গালে টোল পড়ে।

গালে টোল পড়ার পেছনে জিনগত বৈশিষ্ট্যকেও দায়ী করা হয়। ইনোভেটিভ জার্নাল অব মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সের ২০১৫ সালের একটি রিভিউতে বলা হয়েছে, মা-বাবার মধ্যে যে কোনো একজনের টোল থাকলে তাদের সন্তানের টোল থাকার সম্ভাবনা প্রায় ২৫-৫০ শতাংশ। আর যদি দু’জনেরই টোল থাকে তাহলে সন্তানের টোল থাকার সম্ভাবনা ৫০-১০০ শতাংশ।

অবশ্য অনেকের ক্ষেত্রেই টোল পড়া স্থায়ী হয় না। তবে জন্মের সময় গালে টোল থাকলেও বড় হতে হতে অনেকেরই সেটি স্থায়ী হয় না। অন্যদিকে ছোটবেলায় না থাকলেও বড় হওয়ার পর কারও কারও হয়ে যেতে পারে।

মুখে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার কারণেও অনেক শিশুর ছোটবেলায় টোল পড়তে পারে। এটিও স্থায়ী হয় না। বয়সের সঙ্গে সেই চর্বি কেটে যায় এবং মুখের পেশি প্রসারিত হতে হতে একসময় টোল অদৃশ্য হয়ে যায়।

তথ্যসূত্র: লাইভ সায়েন্স

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর