ফের গ্রেপ্তার হচ্ছেন আল্লু অর্জুন?

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০১ এএম

অন্তর্বর্তী জামিন পাওয়ায় কিছুটা স্বস্তিতে ছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ভক্তরা। এমনকি অভিনেতার পরিবারের সদস্যরাও। তবে এবার আরও জল ঘোলার ইঙ্গিত! হায়দরাবাদের একটি সিনেমা হলে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনা এবং নায়কের জামিন নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে প্রশাসন। 
  
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও-এর প্রতিবেদন বলছে, পদদলিত মামলায় জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে পুলিশ।

সূত্র জানায়, তেলেঙ্গানার পুলিশ কর্মকর্তারা ‘পুষ্পা’ অভিনেতার জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ সম্ভবত সন্ধ্যা থিয়েটার মামলায় আল্লু অর্জুনকে দেওয়া অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করতে পারে, যেখানে রেবতী নামে এক ভক্ত মারা গিয়েছিলেন। 

তাহলে কি ফের গ্রেপ্তার হতে যাচ্ছেন আল্লু অর্জুন? যদিও পুলিশের দাবি মানতে নারাজ বিনোদন অঙ্গনের তারকারা। চিরঞ্জীবী থেকে রাশমিকা মান্দানা কিংবা ছবির পরিচালক সুকুমার—সকলেই আল্লুকে সমর্থন জানিয়েছেন। কিন্তু প্রশাসন কি এত সহজে বুঝবে? সুপ্রিম কোর্ট গ্রেপ্তারের নির্দেশ দিলে অভিনেতার স্বাভাবিক জীবন যে অনিশ্চিত হয়ে পড়বে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভক্তদের।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পাওয়া ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে রেবতী নামের এক নারীর মৃত্যু হয়। এই ঘটনায় গত ১৩ ডিসেম্বর গ্রেপ্তার হন আল্লু অর্জুন। অবশ্য সেদিনই আদালত তাঁকে অন্তর্বতী জামিন দিয়েছেন। যদিও অভিনেতাকে একরাত জেলে থাকতে হয়েছিল। পরদিন জামিনে ছাড়া পেয়ে আল্লু বলেছেন, ‘আমি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেছি। এ ক্ষেত্রেও সমস্ত ধরনের সহযোগিতা করতে চাই। আরও একবার নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’

বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর