ক্র্যাভেন কেমন?

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম

নিষ্ঠুর এক অলিগার্কের ছেলে। ধন–সম্পদের ভিড়ে জন্ম। বেড়ে ওঠা অর্থ ও অস্ত্রের ঝনঝনানি দেখতে দেখতে। হুট করে মরে যায় মা। বাবা যেন ছেলেকে তখন আরও নিজের মতো করে গড়ে তুলতে চায়। কিন্তু হুট করে এক ঘটনায় বাবা–ছেলের দুটি পথে দুটি দিকে বেঁকে যায়। মাঝে সেতু হিসেবে থাকে কেবল একমাত্র ছোট ভাই।

 অ্যারন টেইলর–জনসন। ছবি: মার্ভেল এন্টারটেইনমেন্ট এভাবেই শুরু হয় ‘ক্র্যাভেন: দ্য হান্টার’ সিনেমার গল্প। কমিকসপ্রেমীরা ক্র্যাভেনকে আগে থেকেই চেনেন। মারভেল কমিকসের স্পাইডারম্যানের দুনিয়াতে ক্র্যাভেনের বাস। চরিত্র হিসেবে অ্যান্টি–হিরো। স্পাইডারম্যানের বিরুদ্ধে লড়তে দেখা যায় ক্র্যাভেনকে। কমিকসের দুনিয়ায় ক্র্যাভেন একজন সুপারভিলেন। সেই চরিত্রকেই এবার দর্শকদের সামনে নিয়ে আসা হলো। পরিচালনায় ছিলেন জে.সি. শ্যানডোর। অভিনয়ে ছিলেন অ্যারন টেইলর–জনসন, রাসেল ক্রো, আরিয়ানা ডিবোস প্রমুখ। সম্প্রতি বাংলাদেশেও মুক্তি পেয়েছে ‘ক্র্যাভেন: দ্য হান্টার’, স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে হলিউডের এই সিনেমা।

ক্র্যাভেনের ক্র্যাভেন হয়ে ওঠার আগের কাহিনি কিছুটা তো বলাই হলো। নিষ্ঠুর অলিগার্কের ওই বড় ছেলেই এক সময় হয়ে ওঠে ক্র্যাভেন। ‘দ্য হান্টার’ নামে ত্রাস হয়ে ওঠে সে। এক্ষেত্রে অন্যান্য সুপারহিরোর মতো এই সুপারভিলেনেরও অতিমানবীয় ক্ষমতা আছে। মূলত বাবার সাথে শিকারে গিয়ে সিংহের কামড়ে ও এক রহস্যময় পানীয় পান করে এমন ক্ষমতার অধিকারী হয় ক্র্যাভেন। বাবা–ভাইয়ের থেকে দূরে গিয়ে এরপর ক্র্যাভেনের একলা জীবনের যাপন শুরু হয়। আর্থিক লাভের জন্য অন্য প্রাণীদের হত্যা করা মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শুরু করে ক্র্যাভেন। ফলে তারাও হান্টারকে শায়েস্তা করার উপায় খুঁজতে থাকে। এভাবেই এগোয় কাহিনি।


 অ্যারন টেইলর–জনসন। ছবি: মার্ভেল এন্টারটেইনমেন্ট এই সিনেমার দৈর্ঘ্য প্রায় ২ ঘণ্টা ৭ মিনিট। মারভেল কমিকস থেকে তৈরি সিনেমা হিসেবে এই দৈর্ঘ্যের মধ্যে দর্শকদের বুঁদ করে রাখা সম্ভব ছিল। কিন্তু সিনেমাটির চিত্রনাট্য বেশ দুর্বল। কেন জানি অনুমিতই মনে হচ্ছিল সব। কমিকসপ্রেমীরা ক্র্যাভেনকে চেনেন, সেটি ঠিক। তবে গল্প ও এর চিত্রায়ণ এমনভাবেই করা উচিত ছিল, যাতে করে সব ধরণের দর্শকই সেটি দেখে আমোদিত হন। অথচ ক্র্যাভেনের উত্থানের বিষয়টি এমনভাবে উপস্থাপিত হয়েছে পর্দায়, যাতে কোনো রোমাঞ্চ অনুভব করা কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, দুর্দান্ত কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখা গেছে বটে। তবে শুধু এ দিয়েই তো আর দর্শক ধরে রাখা যায় না।

আর এ কারণেই হয়তো বক্সঅফিসে নিদারুণভাবে মুখ থুবড়ে পড়েছে ‘ক্র্যাভেন: দ্য হান্টার’। ১৩০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি থেকে দর্শকেরা এমনভাবেই মুখ ফিরিয়ে নিয়েছেন যে, ক্র্যাভেন তৈরির খরচও তুলে আনতে পারবে কিনা, তা নিয়েই সংশয় উঠে গেছে। সাম্প্রতিককালে ভেনম ফ্র্যাঞ্চাইজি দিয়ে যেভাবে সিনেমার ব্যবসায় আলোর মুখ দেখেছিল মারভেল কমিকস, তা বেশ খানিকটা ফিকে করে দিয়েছে ক্র্যাভেন। স্বাভাবিকভাবেই তাই নতুন করে ভাবতেই হবে মারভেল কর্তৃপক্ষকে।

রাসেল ক্রো। ছবি: মার্ভেল এন্টারটেইনমেন্ট অভিনয় দক্ষতার প্রসঙ্গ উঠলে বলা যাবে শুধু রাসেল ক্রো’র কথাই। ক্র্যাভেনের বাবা নিকোলাই ক্র্যাভেনভের ভূমিকায় ছিলেন তিনি। একমাত্র এই অভিনেতাই কিছুটা প্রশংসার যোগ্য। ক্র্যাভেনের নিষ্ঠুর বাবার চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছেন রাসে ক্রো। ওদিকে সিনেমার নামভূমিকায় থাকা অর্থাৎ ক্র্যাভেন হিসেবে অ্যারন টেইলর–জনসনের অভিনয় দেখে হতাশই হতে হয়েছে।

এক কথায়, ‘ক্র্যাভেন: দ্য হান্টার’ দেখার আগে প্রত্যাশার পারদ শূন্যের কোটায় নামিয়ে নিতে পারলে ভালো হবে। একমাত্র তখনই ২ ঘণ্টারও বেশি সময় বিনিয়োগের পর দর্শক হিসেবে হতাশার বোধ কম হবে হয়তো। অবশ্য সিনেমা দেখার চেয়ে পপকর্ন খাওয়াই যদি বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে ভিন্ন কথা!          

রেটিং: ৩.৬০/৫.০০

পরিচালক: জে.সি. শ্যানডোর
চিত্রনাট্য: রিচার্ড ওয়েঙ্ক, আর্ট মার্কাম ও ম্যাট হোলোওয়ে
অভিনয়শিল্পী: অ্যারন টেইলর–জনসন, রাসেল ক্রো, আরিয়ানা ডিবোস প্রমুখ
ভাষা: ইংরেজি
ধরন: অ্যাকশন, থ্রিলার
মুক্তি: ১২ ডিসেম্বর ২০২৪

 

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুদকের দুই মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। মেইলের মাধ্যমে দুদককে বিষয়টি জানিয়েছে...
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে দেখা করেছেন তথ্য কমিশনের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। আজ রোববার...
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর