বেতন না দেওয়ার প্রসঙ্গে চিটাগং স্বত্বাধিকারী

‘আমার টাকা তো গাছে ধরে না’

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০১:২৭ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক না দেওয়ার ইস্যু ক্রমশঃ প্রকট হয়ে উঠছে। প্রথমে বকেয়া বেতন ইস্যুতে দুর্বার রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা অনুশীলন বর্জন করেছিলেন। পরবর্তীতে বিসিবির হস্তক্ষেপে সে সমস্যার কিছুটা সমাধান হয়েছে। 

এরপর বেতন না দেওয়ার অভিযোগ উঠেছে চিটাগং কিংসের বিপক্ষে। গত ২৩ জানুয়ারি ডেইলি সানের এক প্রতিবেদনে জানানো হয়, চেক বাউন্স হওয়ায় কিছু ক্রিকেটার বিসিবির সাহায্য চেয়েছেন। ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার সংবাদমাধ্যমের কাছে এ অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু ডেইলি স্টারের সঙ্গে কথোপকথনে বাংলাদেশি ওপেনার পারভেজ হোসেন ইমনকে টাকা না দেওয়ার কথা স্বীকার করেছেন দলটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী।

গতকাল শুক্রবার কয়েকটি গণমাধ্যমে ইমন টাকা পাননি বলে খবর বের হয়। টাকা না পেয়ে জাতীয় দলের এই ওপেনার কিংসের ক্যাম্প ছেড়ে গেছেন বলেও তথ্য জানা যায়। এই ব্যাপারে সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারকে সামির কাদের বলেছেন, ‘হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি। ব্যক্তিগত কিছু কারণে করিনি। আমার টাকা তো গাছে ধরে না, আমার কিন্তু সন্তুষ্টির দরকার আছে। এটাই… কিছু ব্যক্তিগত এবং ফ্র্যাঞ্চাইজি ইস্যু আছে। আমি খেলোয়াড় এবং বোর্ডের সাথে আলোচনা করে আমার সিদ্ধান্ত নেব। ’

অর্থ না দেওয়ার প্রসঙ্গে তিনি চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা ওপেনারের পারফরম্যান্সের কথা বলেছেন, ‘সে তো রান করতে পারেনি, দুই ম্যাচ ধরে বেঞ্চে বসে ছিল।’ বিপিএলে ৭ ম্যাচে ১২৫.৬০ এর স্ট্রাইক রেটে মাত্র ১০৩ রান করেছেন ইমন। যদিও বিপিএলের নিয়মে খেলোয়াড়দের পারফরম্যান্সের সঙ্গে পারিশ্রমিকের কোনো সম্পর্ক নাই।

বেতন দেবেন কিনা সে প্রসঙ্গে সামির বলেন, ‘অবশ্যই, টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না। তবে আমি সন্তুষ্ট হলেই।’ এদিকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হলেও দলের সঙ্গে ইমন ঢাকায় ফেরেননি বলে জানা গেছে। 

এবারের বিপিএলে ভালো কিছু দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি। বলা হয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের ৫০% বেতন দিয়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, টুর্নামেন্ট চলাকালে ২৫% এবং শেষে বাকি ২৫%।
তবে এই নিয়ম মানছে না অনেক দলই। চিটাগং কিংসের শ্রীলঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দোও টাকা পাননি বলে অভিযোগ করেছিলেন, যদিও এই ক্রিকেটারকে ৭০ শতাংশ টাকা দেওয়া হয়েছে বলে সামির জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছেও এটি এখন পর্যন্ত দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন। জয়ের পর শান্ত বলেছেন, ‘যেকোনো ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এটি এখন পর্যন্ত আমাদের...
‘মালয়েশিয়ায় আবার লোক নেবে।’–একটি বাক্যই যথেষ্ট। খবরটি ছড়িয়ে পড়তেই শুরু হয় হিসাব। কত টাকা লাগবে? কার মাধ্যমে যাওয়া যাবে? ভিসা কবে হবে? পরিচিত কেউ আছে কি না?
এক সময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানী ও আশপাশের এলাকায় তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গেল ৫ বছরে মাদক কারখানার...
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শরিবার সকাল ৯টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। 
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর