ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানোর অনুমোদন দিল বিসিবি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম

গতকাল রোববার চতুর্থ বোর্ড সভায় বসেছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটি। ওই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশের ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৈঠক শেষে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওয়ার্কিং কমিটির প্রস্তাব অনুযায়ী বিসিবির ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের সংশোধিত ম্যাচ ফি-র অনুমোদন দিয়েছে বোর্ড। নতুন কাঠামো অনুসারে, এখন থেকে চারদিনের ম্যাচে ক্রিকেটাররা ম্যাচপ্রতি দেড় লাখ টাকা, এক দিনের ম্যাচে এক লাখ টাকা ও টি-টোয়েন্টির জন্য ৮০ হাজার টাকা পাবেন। এছাড়া এনসিএলের দ্বিতীয় একাদশের ক্রিকেটাররা ম্যাচপ্রতি ১৫ হাজার টাকা পাবেন।

শুধু ছেলেদের ক্রিকেটের নয়, ম্যাচ ফি বাড়ছে মেয়েদের ক্রিকেটেও। নারীদের তিন দিনের ম্যাচের ফি নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার টাকা, ওয়ানডে ম্যাচ ফি ৩০ হাজার টাকা ও টি-টোয়েন্টিতে ম্যাচ ফি করা হয়েছে ২০ হাজার টাকা।

এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতাও বাড়ানোর অনুমোদন দিয়েছে বিসিবি। ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে এটি ২০ হাজার টাকা করা হয়েছে।

ম্যাচ ফি বাড়ানোর পাশাপাশি ঘরোয়া ক্রিকেট কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চতুর্থ বোর্ড সভায়। ডিসেম্বরে ৬ দল নিয়ে টি-টোয়েন্টি সংস্করণের একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা হবে। এই টুর্নামেন্ট পরবর্তীতে অন্যান্য সংস্করণেও হবে।  

এই গোলের মাধ্যমে ক্যারিয়ারে ৯৩০ গোলে পৌঁছালেন মেসি। আর ফ্রি-কিকে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৭৫। তাতে ফ্রি-কিকে গোলসংখ্যায় ব্রাজিলের সাবেক তারকা জাইর রোসা পিন্তোকে ছাড়িয়ে গেলেন মেসি। ফ্রি-কিকে মেসির...
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন তাওহীদ হৃদয়, জায়গা হয়নি তাসকিন আহমেদ ও অমিত হাসানের।  জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকটা...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের টিকে থাকা কঠিন হবে বলে মনে করছে খেলাফত মজলিস। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরুর পাঠানো এক...
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার লাহোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সকালে রেলওয়ের পাকশী বিভাগীয়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর