মেয়েদের খেলা বন্ধের উদ্দেশ্যে নয়, ঘটনা অনাকাঙ্ক্ষিত: দেবি চন্দ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২ এএম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে নারীদের ফুটবল মাঠের বেড়া ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান দেবি চন্দ। এছাড়া এ ঘটনা মেয়েদের খেলাধুলা বন্ধের উদ্দেশ্যে ঘটানো হয়নি বলেও জানিয়েছেন তিনি। 

শনিবার দিনভর তদন্ত শেষে আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। পাশাপাশি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় দুই ইমাম—মওলানা আব্দুস সামাদ ও আবু বক্কর। 

তদন্ত কমিটির প্রধান দেবি চন্দ বলেন, ‘গত ২৮ জানুয়ারি তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলা বন্ধের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের প্রেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে আমরা (তদন্ত দল) ঘটনাস্থল পরিদর্শনসহ সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছি। আসলে মেয়েদের খেলাধুলা বন্ধ করার উদ্দেশ্য নেই, যা ঘটেছে তা একটি অনাকাঙ্ক্ষিত। ঘটনা জন্য সংশ্লিষ্টরা দুঃখ প্রকাশ করেছেন।’

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম প্রমুখ।  

তবে পুনরায় প্রমীলা ফুটবল টুর্নামেন্ট কবে নাগাদ শুরু হবে এ ব্যাপারে জানতে চাইল আয়োজক স্থানীয় টি-স্টার ক্লাবের সভাপতি ও আক্কেলপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন জানান, স্থানীয়রা সহযোগিতা করলে প্রশাসনের অনুমোদন সাপেক্ষে ফুটবল খেলা শুরু করা সম্ভব হবে।

গত মঙ্গলবার নারীদের ফুটবল খেলা বন্ধ করতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠের টিনের বেষ্টনী ভাঙচুর কর হয়। অভিযোগ উঠেছে স্থানীয় ‘বিক্ষুব্ধ মুসল্লী’ও মাদ্রাসার ছাত্ররা এ ঘটনায় জড়িত। ভাঙচুরের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করা হয়।

জানা গেছে, স্থানীয় টি-স্টার ক্লাবের উদ্যোগে বিদ্যালয়ের মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করা হয়। প্রায় দেড় মাস ধরে খেলা চলছিল। খেলা দেখার জন্য মাটিতে বসে প্রতি জন ৩০ টাকা ও চেয়ার বসে ৭০ টাকা টিকিটও বিক্রি করা হয়। টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পার্বতীপুর ও জয়পুরহাট ফুটবল দল। ফাইনাল ম্যাচের আগে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দেন আয়োজকেরা। বুধবার নারী ফুটবল দল দুটির খেলার কথা ছিল। তবে এর আগেই মঙ্গলবার খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, টিনের বেড়া দিয়ে টিকিট কেটে খেলার আয়োজন নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল।

১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর