চালু হচ্ছে ‘ভালোবাসা পদক’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ‘ভালোবাসা পদক’, যা ভালোবাসা দিবস উদযাপন পর্ষদের উদ্যোগে যায়যায়দিন ও ইষ্টিশন কমিউনিকেশন্সের যৌথ আয়োজনে প্রদান করা হবে।

এ উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত হবে একটি সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান এবং তাঁর স্ত্রী তালেয়া রেহমান।

বাংলাদেশে ভালোবাসা দিবস উদযাপনের অন্যতম পথিকৃৎ শফিক রেহমান। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ভালোবাসা দিবস উদযাপন শুরু করেন।

সে সময় তাঁর সম্পাদিত সাপ্তাহিক 'যায়যায়দিন' পত্রিকায় দিবসটি নিয়ে ব্যাপক প্রচার চালানো হয়, যা তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। এরপর থেকে এটি দেশজুড়ে উদযাপিত হয়ে আসছে।

টেলিভিশনে তিনি ‘লাল গোলাপ’ নামের অনুষ্ঠান নির্মাণ করেন। যার পুরোটাই সাজানো থাকে ভালোবাসার নানান বার্তা দিয়ে।

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর