এখনো উদ্ধার হয়নি ৫ আগস্টের পর লুট হওয়া ১৪০০ অস্ত্র, আড়াই লাখ বুলেট

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩ পিএম

গত বছরের ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্রের মধ্যে আড়াই লাখ বুলেট ও ১ হাজার ৪০০ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এ ব্যাপারে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে প্রতিরক্ষার দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অব. লে. জে. আব্দুল হাফিজ। 

তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন আজ মঙ্গলবার প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান আব্দুল হাফিজ। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের নাশকতা রোধে সজাগ থাকতে হবে জেলা প্রশাসকদের।

এ সময় যুব সমাজকে সামরিক ট্রেনিংয়ের বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আনসার ভিডিপির মাধ্যমে প্রতি ইউনিয়নে একটি করে কোম্পানিকে ট্রেনিং ইতোমধ্যে দেওয়া হচ্ছে। এটিকে বড় আকারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ডিসিদের পরামর্শ ভেবে দেখবে সরকার।

একই সঙ্গে নিশ্চিহ্ন না হওয়া অবধি কুকি চিনের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অব. লে. জে. আব্দুল হাফিজ। 

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় মন্তব্য করে এই বই বিক্রির নিন্দা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক...
বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগে উঠে এসেছে, এই বিপুল অঙ্কের টাকা...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর