এবার ইত্যাদিতে গাইলেন সিয়াম-হিমি

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১২:২৭ পিএম

এবারের ঈদ ইত্যাদিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এই দুই শিল্পী একসঙ্গে কখনো অভিনয় না করলেও ইত্যাদিতে তাঁরা একসঙ্গে গাইলেন একটি চমৎকার রোমান্টিক গান। পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন এই দুই তারকা অভিনয়শিল্পী। টিভিতে গাওয়া এটিই তাঁদের প্রথম গান। বলা যায় এই গানের মাধ্যমেই তাঁরা কন্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। সিয়াম ও হিমির এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন স্থানে। 

এবার ইত্যাদিতে গাইলেন সিয়াম-হিমি। ছবি: ফাগুন অডিও ভিশন

প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নূতন নূতন চমক। উপহার দেয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। যেমন গত ঈদের ইত্যাদিতে হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমেই সংগীতশিল্পী হিসাবে উপহার দিয়েছিলেন অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণকে। তিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। গানটি মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবার ঈদ ইত্যাদিতে তিনি উপহার দিয়েছেন সিয়াম ও হিমিকে। দর্শকরা শুধু তাঁদের অভিনয় করতেই দেখেছেন, এবার ইত্যাদিতে দেখবেন সংগীতশিল্পী হিসেবে। গানটি ব্যাপক জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করেছে ফাগুন অডিও ভিশন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর