সাড়ে ৩ হাজার আসামির মধ্যে ছেড়ে দেওয়া হয় আরিয়ানকে, রক্ষা পান আজাজের কারণে

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১১:০২ এএম

মাদক মামলায় নাম জড়িয়েছিল বলিউড তারকা শাহরুখ খানের ছেলে, আরিয়ান খান। জেলও যেতে হয়েছিল তাকে। ২৬ দিন কারাবন্দি ছিলেন তিনি। আরিয়ান যখন জেলে, তখন চরম দুশ্চিন্তায় কাটছিল শাহরুখের সময়। শোনা যায়, সে সময় শুধু কফি আর সিগারেট খেয়েই দিন পার করেছেন কিং খান। তবে জেলের ভেতরে কেমন কেটেছে আরিয়ানের দিন? সেই অভিজ্ঞতার কথাই প্রকাশ্যে আনলেন অভিনেতা আজাজ খান।

আজাজ নিজেও মাদক মামলায় জড়িয়েছিলেন এবং একই সময় আর্থার রোড জেলে ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কারাগারে থাকা অবস্থায় আরিয়ান একাধিক বিপদের সম্মুখীন হয়েছিলেন। সেই সময় কীভাবে তিনি শাহরুখপুত্রকে সাহায্য করেছিলেন, সে কথাও শেয়ার করেছেন আজাজ।

আজাজের দাবি, জেলের ভেতর বিভিন্ন অপরাধী ও দুষ্কৃতিকারীদের হাত থেকে তিনি আরিয়ানকে রক্ষা করেছেন। তিনি বলেন, ‘ওই সময় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও জেলে ছিল। আমি ওকে সাহায্য করেছি— পানি, সিগারেট পাঠাতাম। জেলে বসে এটুকুই করা যায়। আমি ওকে গুণ্ডা-মাফিয়াদের হাত থেকেও বাঁচিয়েছি। ও ভয়ানক বিপদে ছিল।’

তিনি আরও জানান, জেলের পরিবেশ খুব কঠিন ছিল। সেখানে প্রায় ৩৫০০ বন্দি ছিল, যাদের মধ্যে অনেকেই ভয়ঙ্কর অপরাধী। সেই পরিস্থিতিতে আরিয়ানের কোনো নিরাপত্তা ছিল না।

প্রসঙ্গত, ২০২১ সালে মাদক মামলায় আটক হন আরিয়ান খান। ২৬ দিন জেলে থাকার পর ২৮ অক্টোবর জামিন পান তিনি। বর্তমানে তিনি নিজের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত। খুব শিগগিরই এটি নেটফ্লিক্সে প্রকাশিত হবে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর