কেএফসি-বাটায় হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম

ইসরায়েল সম্পৃক্ততার অভিযোগে দেশের বিভিন্ন জেলায় কেএফসি, বাটাসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

এদিকে সিলেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। 

আইজিপি বাহারুল আলম বলেন, ‘আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে। বাংলাদেশ পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে।’

আইজিপি আরও বলেন, ‘সরকার কোনো ন্যায়সংগত বিক্ষোভে বাধা দেয় না। তবে, প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।’

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ–কমিশনার (উত্তর) মোঃ শাহরিয়ার আলম সাংবাদিকদের জানিয়েছেন, নগরীর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িত থাকায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা ‘ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন’ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

চৌধুরী আশিক বলেন, ‘যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে তুলে ধরতে শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখন এ ধরনের ন্যাক্কারজনক দৃষ্টান্ত আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় বিনিয়োগকারী, কিছু বিদেশি বিনিয়োগকারী আছেন যারা বাংলাদেশের প্রতি আস্থা রাখতেন। তারা সবাই আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন।’ 

বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘যারা এই জঘন্য ভাঙচুর চালিয়েছে তারা দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বিরোধী।’

ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার পালিত হয় ‘নো ওয়ার্ক, নো স্কুল’কর্মসূচি। গাজার প্রতি সংহতি জানিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থী ও জনতা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই কর্মসূচির মধ্যেই বেশ কয়েকটি জেলায় কেএফসি, বাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বাবা বেঁচে আছেন, নাকি নেই, জানেন না সন্তান। বছরের পর বছর পেরিয়ে গেলেও, বাবার নামের পাশে ‘জীবিত’ না ‘মৃত’ কোনটা লিখবেন, সেই সিদ্ধান্তও নিতে পারছেন না তিনি। গত দেড় যুগে আওয়ামী লীগ শাসনামলে গুমের...
ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়াও আওয়ামী লীগ আমলে অন্তত ২৫০ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর গুম করার প্রমাণ মিলেছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তাদের কেউই আর ফিরে আসেনি। মঙ্গলবার দুপুরে...
বাংলাদেশ পুলিশের তিন অতরিক্ত উপপুলিশ কমিশার (এডিসি) ও চার সহকারী কমিশনারকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এক প্রজ্ঞাপনে  এসব কর্মকর্তাকে বদলি ও...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর