বৈশাখে রাফা-নাশার গান ‘নগর বৈশাখ’

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পিএম

রাফা, নাশা ও অভিষেক। ছবি: সংগৃহীতপহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হলো বৈশাখী গান ‘নগর বৈশাখ’। নগরজীবনের উৎসব, বৈশাখী রং ও সমসাময়িক অনুভূতির মিশেলে তৈরি এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রাফা ও নাশা। এর সুর ও সংগীত পরিচালনায় ছিলেন অভিষেক ভট্টাচার্য।

গানটি নির্মাণ করেছে ক্যাচ বাংলাদেশ। ‘নগর বৈশাখ’-এর কথা লিখেছেন ব্যান্ড আপেক্ষিক-এর ভোকালিস্ট তানজির শুদ্ধ। নির্মাতাদের ভাষ্য মতে, গানটি তরুণ প্রজন্মের শহুরে বৈশাখ উদযাপনকে তুলে ধরেছে এক নতুন আঙ্গিকে।

ইউটিউব ছাড়াও ইতিমধ্যে গানটি প্রকাশ পেয়েছে স্পটিফাই, ফেসবুক রিলস ও স্টোরি, ইনস্টাগ্রাম, টিকটকসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্মে।

ব্যক্তিগত ভিডিও বা কনটেন্ট তৈরির ক্ষেত্রেও গানটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ক্যাচ বাংলাদেশ।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর