আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পিএম

আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া যাবে কি-না তা নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ। এবারের মিশন শেষ হলো কোনো সমঝোতা চুক্তি ছাড়াই। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আইএমএফ মিশনের সফর শেষে ব্রিফিংয়ে এ-কথা জানান মিশন চিফ ক্রিস পাপা জর্জিও। তিনি বলেন, রাজস্ব আদায়ে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। তবে ঋণ পাওয়ার বিষয়ে আলোচনার দরজা খোলা আছে বলেও জানান তিনি।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে ২০২২ সালে আইএমএফের দ্বারস্থ হয় তৎকালীন সরকার। সে-সময় নানা শর্ত জুড়ে দিয়ে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন দেয় সংস্থাটি। পরে ৩ কিস্তিতে ছাড় হয় ২৩১ কোটি ডলার।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর, গেলো ডিসেম্বরে বাংলাদেশ ঘুরে যায় আইএমএফ মিশন। সে সময় ডলারের বাজার-ভিত্তিক বিনিময় হার নির্ধারণ না করা, ৬৩ হাজার কোটি টাকার বাড়তি রাজস্ব আদায় করতে না পারা আর ভর্তুকি কমানোর প্রশ্নে অসন্তোষ প্রকাশ করে মিশন। শঙ্কা তৈরি হয় ঋণের বাকি অর্থ ছাড় নিয়ে।

এবারও ১২ দিনের সফর শেষ হলো কোনো সমঝোতা চুক্তি ছাড়াই। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আইএমএফের প্রতিনিধিদলের প্রধান জানালেন, কিস্তির অর্থ ছাড় পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে ওয়াশিংটন ডিসিতে বসন্তকালীন বৈঠকের পর। 

বাংলাদেশের আইএমএফ মিশন চিফ ক্রিস পাপা জর্জিও বলেন, ‘বাংলাদেশের মূল্যস্ফীতির পূর্বাভাস ঠিক রাখতে আর্থিক খাতের সামঞ্জস্য আনা দরকার। যদি ডলারের বিনিময় হার আরও নমনীয় করা হয়, তাহলে দেশের পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক থাকবে এবং বাইরের যেকোনো বড় ধাক্কা সামাল দেওয়ার শক্তি অর্থনীতির মধ্যে তৈরি হবে।’

এ সময় ঋণের শর্ত হিসেবে বাংলাদেশের রাজস্ব আহরণ পরিস্থিতিতে আইএমএফ সন্তুষ্ট নয় বলেও জানানো হয়। 

আইএমএফ মিশন চিফ বলেন, ‘বিশ্বে অনিশ্চয়তা বাড়ায় বাংলাদেশের অর্থনীতি চাপে পড়েছে। ২০২৫ সালের শুরুর দিকে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে ৩.৩ শতাংশে, যেখানে আগের বছর ছিল ৫.১ শতাংশ। জনঅসন্তোষ, কঠোর নীতিমালা ও বিনিয়োগে অনিশ্চয়তা এই অবস্থার কারণ।’

এর আগে প্রতিবার মিশন শেষে সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি সই হলেও এবার তা হয়নি। তবে, আলোচনার দরজা খোলা আছে বলে জানালেন মিশনের প্রধান। 

জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর