‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় করা নিয়ে যা বললেন সরয়ার ফারুকী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পিএম

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছিলেন, যেখানে তিনি শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি মুক্তির পর, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তিশাকে নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছিল। নেটিজেনদের কটু কথার শিকারও হতে হয় তাঁকে। সিনেমাতে তিশার অভিনয়ের ব্যাপারে এবার কথা বলেছেন তাঁর স্বামী, অভিনেতা-নির্মাতা, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ফারুকীকে প্রশ্ন করা হয়, ‘সরকারে না থাকার সময়ে আপনার পরিবার থেকে এমন কোন কাজ করেছিলেন, যেটাতে এখন মনে হয় সেটা করা ঠিক হয়নি?’

প্রশ্নটি ঠিকভাবে না বুঝে ফারুকী সাংবাদিককে পরিষ্কার করে প্রশ্ন করার অনুরোধ করেন। পরে প্রশ্ন করা হয়, ‘‘আপনার স্ত্রী তিশা যখন ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন, এখন কি আপনি মনে করেন, আপনার পরিবার সেই সিদ্ধান্ত নিতে ভুল করেছে?’’

এ বিষয়ে ফারুকী বলেন, ‘প্রত্যেকেই তার প্রফেশনাল জীবনের ব্যাপারে স্বাধীন। আপনি কি মনে করেন যে, আমরা এমন সমাজে বাস করছি যেখানে স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে, অথবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে তার অনুমতি নেব? আমি এমনটা মনে করি না। এটা তার প্রফেশন। সে সিদ্ধান্ত নিয়েছে, এবং সে নিজেই উত্তর দিতে পারবেন যে কেন, কোন পরিস্থিতিতে তাকে এটা করতে হয়েছে।’

শেষে বলেন, ‘এটা তার প্রফেশন, এতে আমার ভুল করার কী আছে আমি বুঝতে পারিনি!’

উল্লেখ্য, মুজিব: একটি জাতির রূপকার সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পায়, এবং এটি পরিচালনা করেছিলেন ভারতের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং ভুক্তভোগী পরিবারের মর্যাদা রক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে, শুধু...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিকমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি...
চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তিনি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর