‘এই জিনিস ডিল করছিলাম ১৩ বছর আগে, এখন শুনলে বিরক্ত লাগে’, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী

আপডেট : ০২ জুন ২০২৬, ০৩:২২ পিএম

সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা প্রকাশ করছেন নেটিজেনরা। কেউ কেউ আবার বিগত অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকেও একহাত নিয়েছেন! বিশেষ করে এই ঘটনায় তিনি কেন চুপ রয়েছেন—এমন সমালোচনা দেখা গেছে সামাজিকমাধ্যমে। এবার ব্রাহ্মণবাড়িয়ার ওই ঘটনায় মুখ খুলেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা। তাঁর ভাষ্য, ‘‘‘টেলিভিশন’ ছবিতে এই জিনিস ডিল করছিলাম ১৩ বছর আগে। ১৩ বছর পরে আইসা এই জিনিস শুনলে বিরক্ত লাগে।’’

২০১৩ সালে মুক্তি পায় ফারুকী পরিচালিত সিনেমা ‘টেলিভিশন’। যেখানে ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও প্রযুক্তির বিরোধিতাকে কেন্দ্র করে গ্রামীণ সমাজব্যবস্থার চিত্রকে ফুটিয়ে তোলেন এই নির্মাতা।

মঙ্গলবার (২ মে) সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন এই সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা। তাঁর মতে, ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শনী বাতিলের পেছনে জড়িত উগ্রবাদী মহলকে প্রশ্রয় দেওয়া উচিত না।

তিনি লেখেন, ‘‘ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনেক দেরিতে জানলাম। যাইহোক, এটা একটা ফ্রিঞ্জ এলিমেন্ট হইলেও এসব প্রশ্রয় দেয়া উচিত না। কারও কাছে সিনেমা হারাম মনে হইলে সে দেখবে না। কিন্তু মুশকিল হইলো তার অপছন্দ যখন সে অন্যের ওপর চাপাইয়া বলতে চায় ‘তুমিও সিনেমা দেখতে পারবা না’!’’ 

যোগ করে ফারুকী লেখেন, ‘বাংলাদেশের ধর্মীয় ক‍্যাম্পের কিছু মানুষ এই রকম উদ্ভট আচরণ করার মধ‍্যদিয়ে দেশকে বিতর্কিত করে, এমনকি তার ধর্মকেও বিতর্কিত করে। টেলিভিশন ছবিতে এই জিনিস ডিল করছিলাম ১৩ বছর আগে। ১৩ বছর পরে আইসা এই জিনিস শুনলে বিরক্ত লাগে।’

সামাজিকমাধ্যমে কেউ কেউ ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে ব্যাখ্যা দাবি করছেন। কিন্তু আদতে দেশের চলচ্চিত্রশিল্প পরিচালিত হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে। সেই বিষয়টি ইঙ্গিত করে ফারুকী লেখেন, ‘যাইহোক, এটার (বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বাতিল) জন‍্য সংস্কৃতিমন্ত্রীর কাছে সবাই ব‍্যাখ‍্যা চাইছে। বেচারা নিতাই বাবুর হাতে যে সিনেমা নাই, এটা অনেক ইনফর্মড (সচেতন) লোকও জানে না। তবে তারা কমনসেন্স থেকে যে কালচারাল মিনিস্ট্রিকে অ‍্যাড্রেস করছে—এটা যথাযথ।’
 
অর্থাৎ মোস্তফা সরয়ার ফারুকীর মতে, চলচ্চিত্রশিল্প তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে নয়, বরং তা থাকা উচিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। 

প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে গত ৩০ মে জেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে বনলতা এক্সপ্রেস ছবির প্রদর্শনী আয়োজন করেছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। অন্যদিকে, এই প্রদর্শনী বন্ধের দাবিতে সামাজিকমাধ্যমে নানা ‘অপপ্রচারমূলক’ পোস্ট করতে থাকে স্থানীয় কওমী ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীরা। অবশেষে তাদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় বাতিল হয় এই আয়োজন।

এদিকে, বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বাতিল হওয়ার প্রতিবাদে সোমবার (১ জুন) সরাইল উপজেলার শাহবাজপুরে ‘ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করে বলেন, ‘‘যারা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায়, তারাই ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধ করে দিয়েছে।’’

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর