যে কারণে মে মাসে কখনোই অনুষ্ঠান রাখেন না ওমর সানি

আপডেট : ০৬ মে ২০২৫, ০৭:৪৪ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির জন্মদিন আজ। ১৯৬৯ সালের ৬ মে বরিশালে তাঁর জন্ম। বিশেষ দিনটি উপলক্ষে আবেগঘন এক অনুভূতির কথা জানালেন তিনি।

ওমর সানি বলেন, ‘আমার বাবা-মার কাছে আমি কৃতজ্ঞ। তাদের কল্যাণে আমি পৃথিবীতে আসতে পেরেছিলাম আল্লার রহমতে। এ মাসে একটা মিশ্র অনুভূতি কাজ করে আমার মধ্যে। এ মাসের ২৩ তারিখে আমার মা মারা গিয়েছেন। তাই এই মাসটা আমার জন্য দুঃখের। এই মাসেই আবার আমার জন্মদিন। তাই সুখেরও। এই মাসে কোনো পরিবারের অনুষ্ঠান রাখি না, রাখব না। আমি যে পর্যন্ত বেঁচে থাকব।’

জন্মদিনে পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকলেও তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়ে এই চিত্রনায়ক বলেন, ‘পরিবার তো বাহিরে আছে, কথা হয়, দেখা হয়। সোশ্যাল মাধ্যমগুলো সেই সুযোগ করে দিয়েছে। আজ তাদের সাথে কথা হবে। এ ছাড়া আজকে বেশ কয়েক জায়গায় যাব। আড্ডা দিব কাছের মানুষদের সঙ্গে।’

ভক্তদের উদ্দেশে নায়ক বললেন, ‘যাঁরা আমাকে ভালোবাসেন, তাঁরা আমাকে ভালোবেসেই যান। কারণ আমি ভালোবাসার কাঙাল।’  

যোগ করে বলেন, ‘মানুষের কাছাকাছি থাকতে চাই। দেশটাকে ভালোবাসতে চাই। দেশের ভালোবাসার মানুষগুলোকে নিয়ে কথা বলতে চাই। আমি স্পষ্টবাদী একটা মানুষ। স্পষ্ট কথা বলেছি সারাজীবন। সামনের দিনগুলোতেও সেইটা বলতে চাই। এই মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে আমার প্রথম জন্মদিন আজ, যারা বোঝার বুঝে নেবেন।’

প্রসঙ্গত, ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক করেন ওমর সানি। এরপর দর্শকদের একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয় করেছেন খলনায়ক চরিত্রেও। ২০০৩ সালে ‘ওরা দালাল’ সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা যায় তাঁকে, যেখানে নায়ক ছিলেন শাকিব খান।

১৯৯৬ সালে অভিনেত্রী মৌসুমীকে বিয়ে করেন ওমর সানি। বর্তমানে তাঁরা শোবিজের অন্যতম সফল দম্পতি। তাঁদের সংসারে এক পুত্র ও এক কন্যা রয়েছে।

সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর