ইয়াশ-মালাইকার ‘ক্ষতিপূরণ’

আপডেট : ১২ মে ২০২৫, ০৬:৫২ পিএম

ঈদুল ফিতরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ দর্শকদের কাঁদিয়েছে, আবেগপ্রবণ করেছে। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এবার ঈদুল আজহার জন্য ফের একসঙ্গে কাজ করলেন তাঁরা। তাঁদের নতুন ইউটিউব ফিল্ম বা নাটকটির শিরোনাম ‘ক্ষতিপূরণ’।

এ নাটকের মাধ্যমে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী আবারও ছোট পর্দায় আসছেন। অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে দেখা যাবে তাঁকে।

নতুন কাজটির গল্প সম্পর্কে আপাতত জানাতে চাইলেন না মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে এতে যে বার্তা আছে সেটি বললেন তিনি, ‘কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনো মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়।’

শুটিংয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ছবি: সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট

গত ২ মে থেকে ৭ মে পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে ক্ষতিপূরণ’র শুটিং হয়েছে। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ।

নাটকটিতে থাকছে একটি নতুন গান। গাওয়ার পাশাপাশি গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্পাদনা ও রংবিন্যাস করেছেন রাশেদ রাব্বি। ঈদুল আজহায় সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ক্ষতিপূরণ।

প্রসঙ্গত, মালাইকা চৌধুরীর প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’ মুক্তি পায় ২০২৪ সালের ২৬ ডিসেম্বর। এতে অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করেন তিনি। এ নাটকটিও পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর