এবার নাটকে ‘আশিকি’

আপডেট : ২৬ মে ২০২৫, ০৪:২৫ পিএম

বলিউডের বিখ্যাত ছবি ‘আশিকি’। এবার থাকছে ছোট পর্দায়, ইউটিউবে! না হিন্দি ছবিটি নয়, একই নামে তৈরি হয়েছে নাটক। 

যার গল্পটা এমন—শিল্পী হওয়ার স্বপ্নে শহরে আসা এক তরুণ, মধ্যবিত্ত পরিবারের সন্তান আশিক। গানের প্রতি তার ভালোবাসা সীমাহীন, আর বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যেও সে নিবেদিত। কলেজে ভর্তি হয়েই পড়ে নতুন এক জগতে—যেখানে জেস নামে এক প্রভাবশালী ও ধনী ঘরের মেয়ে তার সহপাঠী।

কিন্তু ‘আশিকি’ নাটকের গল্পটা কোনো সোজা পথের প্রেম নয়। বরং এতে আছে সম্পর্কের জটিল বাঁক, শিল্পীর সংগ্রাম, অভিমান আর অপার আবেগের অদ্ভুত এক মেলবন্ধন। একদিকে প্রেম, অন্যদিকে বাস্তবতার রূঢ়তা—সব মিলিয়ে ঈদের আনন্দে এক অন্যরকম অনুভূতি দিতে প্রস্তুত এই নাটক।

নাটকটিতে আশিক চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং জেস চরিত্রে নাজনীন নীহা। পরিচালনা করেছেন ইমরোজ শাওন। চিত্রনাট্য লিখেছেন পারভেজ ইমাম। সিনেমাটোগ্রাফিতে আছেন খায়ের খন্দকার।

জোভান ও নীহা। ছবি: সিএমভি

নির্মাতা ইমরোজ শাওন বলেন, ‘আশিকি শুধু প্রেমের গল্প নয়, এটি একজন শিল্পীর টিকে থাকার লড়াইয়েরও প্রতিচ্ছবি। বাস্তব ও রূপকথার মাঝামাঝি এক আবহে সাজানো হয়েছে নাটকটি।’

সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা ও পরিবেশনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু। তিনি জানান, এটি দেখা যাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর