শাকিব খানকে খুঁজতে রামদা হাতে এফডিসিতে যুবক!

আপডেট : ০২ জুন ২০২৫, ০৪:২২ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) গত শনিবার সন্ধ্যায় ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। রামদা হাতে এক যুবক ঢুকে পড়েন এফডিসি চত্বরে এবং চিৎকার করে শাকিব খানের খোঁজ করতে থাকেন। হামলা ও ভাঙচুরের সময় উপস্থিত লোকজন হতবাক হয়ে পড়েন।

ঘটনার পরপরই তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ওই যুবক মানিক মিয়াকে আটক করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ইনডিপেনডেন্ট ডিজিটালের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের একজন নির্মাতা গাজী মাহবুব বলেন, ‘আমরা তখন এফডিসিতে ছিলাম। হঠাৎ হইচই শুনে বাইরে এসে দেখি, এক যুবক চাপাতি (রামদা) হাতে ভাঙচুর করছে এবং চিৎকার করছে শাকিব খানের নাম ধরে। তাকে জিজ্ঞেস করলে সে বলে, জামালপুর তার বাড়ি। গলুই সিনেমার শুটিংয়ে কাজ করেছিল, কিন্তু টাকা পায়নি। তাই শাকিব খানের কাছে পাওনা টাকা তুলতেই সে এসেছে।’

গাজী মাহবুব আরও জানান, পরিস্থিতি শান্ত রাখার জন্য তাঁরা পুলিশকে খবর দেন এবং পুলিশ আসা পর্যন্ত ওই যুবককে নানা কথায় ব্যস্ত রাখেন। পরে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। রোববার (১ জুন) মানিক মিয়াকে আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর