‘রকস্টার’ লুকে জোভান, সমালোচনা তুঙ্গে

আপডেট : ০৫ জুন ২০২৫, ০২:৩৭ পিএম

ঈদুল আজহায় দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে আসছে সিএমভি’র ব্যানারে নির্মিত নাটক ‘আশিকি’। যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং নবাগত অভিনেত্রী নাজনীন নীহা। 

নাটকটিতে ‌‘আশিক’ চরিত্রে অভিনয় করেছেন জোভান, সে মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে কলেজে ভর্তি হয়। চমৎকার গান গায়, আর স্বপ্ন দেখে একজন বড় গায়ক হওয়ার।

রকস্টার লুকে মঞ্চ মাতাতে দেখা যাবে জোভানকে। তবে অভিনেতার এই লুক প্রশংসার বদলে কুড়াচ্ছে সমালোচনা! মঙ্গলবার (৩ জুন) আশিকি’র টিজার মুক্তির পর থেকেই সামাজিকমাধ্যমে যেন সমালোচনার ঝড় উঠেছে। দর্শকদের একাংশ ট্রেলারে জোভানের অভিনয়কে অতিরঞ্জিত বা ‘ওভারঅ্যাক্টিং’ বলে আখ্যায়িত করেছেন।

এ ছাড়া টিজারের আবেগঘন দৃশ্যে জোভানের মুখাবয়ব ও সংলাপকে অনেকেই ‘নাটকীয়’ বলে মনে করছেন। সামাজিকমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে চলছে তুমুল সমালোচনা। অসংখ্য মিম ও ব্যঙ্গ-বিদ্রুপ দেখা যাচ্ছে জোভানকে ঘিরে।

কেউ বলছেন, ‘গিটার হাতে তার মুখের এক্সপ্রেশান জাস্ট নেয়ার মতো না।’ আবার কারও মন্তব্য, ‘বিচ্ছিরি!’ কেউ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘এতোটা ওভারএক্টিং কেন?’ কেউ বলছেন, ‌‘এত রাগ উঠছে গানের লিপসিঙ্ক দেখে, মনে হচ্ছে গিয়ে মেরে আসি!’

তবে বিপরীত চিত্রও রয়েছে! সমালোচনার পাশাপাশি ট্রেলারের ভিজ্যুয়াল ও আবহসংগীতের প্রশংসা করেছেন কেউ কেউ। জোভান ভক্তরা আশাবাদী যে নাটকটি হয়তো টিজারের চেয়ে ভালো কিছু হবে। শুধু টিজার-ট্রেলার দেখে একটি কাজকে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করছেন অনেকে। এখন দেখার পালা, নেটিজেনদের এসব সমালোচনা পাশে রেখে নাটকটিতে কতটা মাতাতে পারেন এই অভিনেতা।

ঈদুল আজহার আয়োজনে মাছরাঙা টিভির পর্দায় আশিকি প্রচার হবে ঈদের দিন রাত ১০টা ২০ মিনিটে। এরপর নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলেও উন্মুক্ত হবে।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর