ছাগলের চামড়ার যেন দামই নেই, বিক্রি হচ্ছে ৫ টাকা দরেও

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৪:৩২ পিএম

বিশ্বে ছাগলের চামড়ার বেশ চাহিদা থাকলেও, দেশে এর দাম নেই বললেই চলে। এবার ছাগলের চামড়ার দাম নেমে এসেছে মাত্র ৫ টাকায়। দাম না পেয়ে চামড়া কেউ পুঁতে ফেলেছেন, কেউ রাস্তায় ফেলে দিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, দেশে ছাগলের চামড়া প্রক্রিয়াজাত করার সক্ষমতা কম। পাশাপাশি, ট্যানারির সংখ্যা কমে যাওয়ায় এ চামড়ার চাহিদা কমেছে বলে দাবি ট্যানারি মালিকদের।

ছাগলের চামড়া বেশ কোমল হওয়ায় লেডিস ব্যাগ, জ্যাকেটের উপকরণ, মানিব্যাগ, বেল্টসহ নানা পণ্য বানাতে বিশাল চাহিদা রয়েছে। এর বড় বাজার যুক্তরাজ্য ও ইউরোপে। এই বাজার দখল করে আছে চীন ও ভারত।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর ৬৮ লাখ ৩৮ হাজার ছাগল ও ভেড়া কোরবানি হয়েছে। আট থেকে ১০ কেজি মাংস হয় এমন একটি ছাগল থেকে পাঁচ বর্গফুট চামড়া পাওয়া যায়। যদিও, এসব ছাগলের চামড়ার দাম পাচ্ছেন না কেউই। অনেকেই বিনামূল্যে ছাগলের চামড়া দিয়ে দিয়েছেন, কিছুক্ষেত্রে দাম উঠেছে ৫ থেকে ১৫ টাকা। অনেকে আবার চামড়া ফুটপাতে ফেলে দিয়েছেন।

একজন মৌসুমি ব্যবসায়ী বলেন, ‘ঘুরে ঘুরে গাড়ি ভাড়া দিয়ে আমরা যে মাল কিনেছি, কিন্তু আড়তে এসে আমরা সেভাবে বিক্রি করতে পারছি না। লস মেনে নিয়েই চামড়া দিয়ে দিতে হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত।’

কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন, ছাগলের চামড়া প্রক্রিয়াজাত করার সক্ষমতা বেশিরভাগ ট্যানারির নেই। তাই এর দাম কমছে বলে দাবি তাদের।হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর হাসান বলেন, ‘আগের মতো খাসি বা ছাগলের চামড়া এক্সপোর্ট হয় না বাংলাদেশ থেকে। এটা কমে গেছে। খাসির চামড়ায় অনেক মাংস আর চর্বি থাকে। লবণ দেওয়ার পরেও চামড়াটা ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। এ কারণেই কাঁচাটা কেউ নিতে চায় না।’

এদিকে, ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, আগের চেয়ে কমেছে ট্যানারির সংখ্যা। তাই, ছাগল ও ভেড়ার চামড়ার চাহিদা কম।বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, ‘১০ থেকে ১৫ ভাগ খাসি ও ছাগলের চামড়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ সাভার শিল্প নগরীতে মাত্র ৩ থেকে ৪টি প্রতিষ্ঠান উৎপাদনে আছে। আমরা যখন হাজারিবাগে ছিলাম তখন ১৫ থেকে ২০টি প্রতিষ্ঠান এই চামড়া উৎপাদন করত।’

এবার, প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ২২ থেকে ২৭ টাকা নির্ধারণ করে দেয় সরকার।

খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাসের তুলনায় ১০.৮৫ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ৩৩.১৫ শতাংশ বেড়েছে কার্ডে ব্যয়। সবচেয়ে বেশি...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর