লক্ষ্য ছিল ১ লাখ, যশোরে চামড়া সংগ্রহ হয়েছে মাত্র ২৫ হাজার 

আপডেট : ১০ জুন ২০২৫, ০৫:০৩ পিএম

এবারের ঈদ মৌসুমে জমেনি যশোর অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট রাজারহাট। কোরবানির ঈদের পর হাটে লক্ষ্যমাত্রার তুলনায় বেচাকেনা ছিল অনেক কম। সরকার নির্ধারিত দামও পায়নি বিক্রেতারা। এবারের হাটে ট্যানারির প্রতিনিধি ও বাইরের ব্যাপারির উপস্থিতিও কম ছিল বলে জানিয়েছেন তারা।

ব্যবসায়ীরা জানান, এবারের কোরবানিতে রাজারহাটে ১ লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এ পর্যন্ত মিলেছে মাত্র ২৫ হাজার।

ঈদের পর প্রথম হাটে রাজারহাটে লবণযুক্ত গরুর চামড়া বিক্রি হচ্ছে ২০০ থেকে ৮০০ টাকায়। আর ছাগলের চামড়ার দাম ১০ থেকে ২৫ টাকা।

বিক্রেতাদের অভিযোগ, এবার হাটে ট্যানারির প্রতিনিধি কিংবা বাইরের ব্যাপারী কম থাকায় স্থানীয়রা সিন্ডিকেট করে বাজারদর নিয়ন্ত্রণ করছে। এতে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় মৌসুমি চামড়া ব্যবসায়ীরা।

একজন মৌসুমি ব্যবসায়ী বলেন, ‘গাড়ি ভাড়া দিয়ে হাজার টাকা পড়ে গেছে, কিন্তু বিক্রি করলাম ৭০০ দিয়ে। সব সিন্ডিকেট করায়, যে দাম পাওয়ার কথা তা পাওয়া যায়নি।’

এদিকে ব্যবসায়ী ক্রেতাদের দাবি, লবণের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় পশুর চামড়ার দর পড়ে গেছে। এবারের হাটে গরুর চামড়া প্রতি বর্গফুট প্রকারভেদে ২০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

একজন ক্রেতা বলেন, ‘মালের যে দাম, তারপর লবণের যে বিষয়টা.. সব মিলিয়ে রেটটা খারাপ। তারপর কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনার পার্টিরা এখানে চামড়া কিনতে আসে। তারা এবার আসেনি।’

ব্যবসায়ী নেতাদের দাবি, সরকার চামড়ার অতিরিক্ত দাম নির্ধারণ করায় বাজারদর স্থিতিশীল হয়নি।

রাজারহাট চামড়া ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ওয়াকিল আহমেদ বলেন, ‘আজকে পুরো চামড়ার বাজারে ধস হয়ে গেছে। এর কারণে সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে সেগুলো সাধারণ চামড়া ব্যবসায়ীরা বিভ্রান্তির মধ্যে রয়েছে। তারা মাল হাটে নিয়ে আসেনি। বেচা কেনারও সে অবস্থা নেই।’

অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বিআইডিএস-এর গবেষণা প্রতিবেদন
বিশ্বজুড়ে বিদেশি দেশগুলোর উন্নয়ন সহায়তা কমেছে ২৩ শতাংশ। কমেছে নতুন প্রকল্প অনুমোদনও। এতে সংকটে পড়ছে অনুদাননির্ভর ছোট ও মাঝারি এনজিওগুলো। আজ মঙ্গলবার সকালে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর আলোচনায় এসব...
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর