নিউইয়র্কের মেয়র প্রার্থী মামদানি গায়ক নাকি অভিনেতা?

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৩:৩৭ পিএম

চলতি বছর নভেম্বরে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন ৩৩ বছর বয়সী জোহরান মামদানি। রাজনৈতিক দৃশ্যপটে আলোচনায় আসার আগে তিনি একজন র‍্যাপার অথবা সংগীতশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। এবার মেয়র পদে প্রার্থী হওয়ার পর সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর সেই পুরনো গানগুলো। অন্যদিকে, ভিন্নমাত্রার প্রচারণার ক্ষেত্রেও নজর কেড়েছেন তিনি, যেখানে বলিউডের প্রভাব ছিল স্পষ্ট। 

রাজনৈতিক উত্থানের আগে ‘ইয়ং কার্ডামম’ এবং তারপর ‘মিস্টার কার্ডামম’ নামে র‍্যাপ করতেন এই তারকা রাজনীতিবিদ। সম্প্রতি তাঁর পুরনো ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে কৌতূহলী ভোটাররা সেসব গানে মজেছেন। এর মধ্যে ‘নানি’ ও ‘#ওয়ান স্পাইস’ গান দুটি ইউটিউবে সবচেয়ে বেশি শোনা হচ্ছে।

২০১৯ সালে দ্য নিউইয়র্ক টাইমসে অভিনেত্রী-লেখিকা মধুর জাফরিকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ২০০০ সালের শেষদিকে ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্সে পড়াকালীন ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময় সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন জোহরান মামদানি। শুরুটা সৌখিন শিল্পী হিসেবে হলেও ২০১০ সালের মাঝামাঝি সময়ে তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু আব্দুল বার হুসেনের সঙ্গে একটি সংগীত জুটি গড়ে তোলেন। 

প্রচারণায় জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

২০১৬ সালে এই জুটি ‌‘সিদ্দা মুকিয়ালো’ নামে ৬টি গানে সাজানো একটি অ্যালবাম প্রকাশ করেন। যেখানে তাঁরা উগান্ডার শিকড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছয়টি ভিন্ন ভাষায় র‍্যাপ করেন।

মি. কার্ডামম তাঁর গানের কথায় রাজনৈতিক মহলে আলোচিত বিষয়গুলো তুলে ধরতে কখনও দ্বিধা করেননি এবং বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ‘আসকারি’ নামের একটি গানে নিরাপত্তারক্ষীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি, যে কিনা শ্বেতাঙ্গ একজনকে দ্রুত গেট খুলে দেন।

মামদানির সংগীত জীবনের খবর প্রকাশ্যে আসার দুই সপ্তাহ আগের তুলনায় সম্প্রতি (২৩ মে-৫ জুন) এই জুটির ক্যাটালগ মার্কিন যুক্তরাষ্ট্রে ২,৩০০ শতাংশ এবং বিশ্বব্যাপী ১,৫৪৩ শতাংশ বেড়ে গেছে।

অন্যদিকে, মেয়র প্রার্থী মামদানি প্রচারণার ক্ষেত্রেও ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। সেখানে বলিউড শৈলী যোগ করেছে নতুন মাত্রা। নেটিজেনরা তাঁর প্রচারণার এই শক্তিশালী কার্যকারিতার প্রশংসা করছেন। বিশেষ করে একটি প্রচারণার ভিডিও রীতিমতো ভাইরাল, যা দক্ষিণ এশীয় সংস্কৃতি ও বিনোদন জগতের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

ভাইরাল হওয়া সেই প্রচারণার ভিডিওতে বলিউডের অমিতাভ বচ্চনের ‌‘দিওয়ার (১৯৭৫)’ সিনেমার একটি দৃশ্যকে পুনঃসৃজন করেছেন এই রাজনীতিবিদ। যেখানে বিগ বি’র সংলাপ ছিল— ‘আজ আমার বাড়ি-গাড়ি আছে, সম্পত্তি আছে, একটা বাংলো আছে, ব্যাংক-ব্যালেন্স আছে। তোমার কী আছে?’ সেই ভিডিওতে সুপারস্টার শাহরুখ খানেরও ছোট্ট একটি সংলাপও ব্যবহৃত হয়েছে—‘আমার আছে তুমি’। 

বাস্তবজীবনে অভিনেতা না হলেও অন্য একটি প্রচারণামূলক ছবিতে মামদানিকে দেখা গেছে কিং খানের সিগনেচার পোজেও।

প্রসঙ্গত, নিউইয়র্ক সিটিতে প্রথম মুসলিম প্রার্থী হিসেবে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। তাঁর মা মিরা নায়ার একজন খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা। ২০১৬ সালে মায়ের পরিচালিত ‘কুইন অব কাটওয়ে’ চলচ্চিত্রে ‘#ওয়ান স্পাইস’ গানটি গেয়েছেন মামদানি।

সূত্র: বিলবোর্ড

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর