নতুন গানে প্রবাসীদের প্রতি শিরোনামহীন’র শ্রদ্ধা

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১০:০২ এএম

জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন এবার তাদের নতুন গানটি উৎসর্গ করেছে দেশের বাইরে থাকা কোটি প্রবাসী বাংলাদেশিকে। গানটির নাম—‘কতদূর’।

গত বৃহস্পতিবার শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ডের প্রধান সদস্য জিয়াউর রহমান।

এর ভিডিওচিত্র ধারণ করা হয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে। ভিডিওতে অভিনয় করেছেন কাজী তানিম শাহরিয়ার, তাসিফা তাসু, শেখ স্বপ্না, রেশ রহমান, তানজিব ফেরদৌস, শেখ মোহিবুল, শাহরিয়ার রোহান ও আহসান রাবিব।

শিরোনামহীন ব্যান্ড জানায়, কতদূর তাদের জন্য, যাদের জীবন বাড়ি থেকে বহু দূরে—আকাশে ভেসে থাকা এক খোলা ফানুস বা কাটা ঘুড়ির মতো। তারা পরিবার-পরিজনের জন্য প্রতিনিয়ত শ্রম দিচ্ছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন, দেশের অর্থনীতিতে রাখছেন অমূল্য ভূমিকা। এই গান তাদের জন্য।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর