বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জেমস

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৭:০৬ পিএম

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ব্যান্ড তারকা নগরবাউল জেমস। সেখানে একাধিক কনসার্টে পারফর্ম করার কথা রয়েছে তাঁর। এরই অংশ হিসেবে আগামী ২৫ জুলাই পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া শহরে ‘নগরবাউল জেমস লাইভ ইন ফিলি’ শীর্ষক একটি কনসার্টে গাইবেন তিনি। সেই শো থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায়।

এই কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ সরাসরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তায় ব্যয় করা হবে।

এক ফেসবুক পোস্টে আয়োজকরা লেখেন, ‌‘ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও শিক্ষার্থীদের ক্ষতির ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে। এই শোকের মুহূর্তে আমরা বাংলাদেশের মানুষের পাশে আছি। কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়া হবে।’ 

এদিকে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন নগরবাউল জেমস। 

ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, ‘এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের হৃদয়বিদারক সমবেদনা। আহত শিক্ষার্থী ও তাদের পরিবার যেভাবে দুঃসহ সময় পার করছেন, আমরা তাদের পাশে আছি।’

জরুরি সেবাদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, ‘এই হৃদয়বিদারক ঘটনার পরপরই দ্রুত এবং সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং সমস্ত জরুরি সেবাদানকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সবশেষে বিবৃতির ইতি টেনে বলা হয়, ‘সর্বশক্তিমান আল্লাহ মৃতদের আত্মার চির শান্তি, আহতদের পূর্ণ সুস্থতা এবং শোকাহত পরিবারকে শক্তি দান করুন।’

প্রসঙ্গত, ফিলাডেলফিয়ার পর আগামী ২ আগস্ট যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উডব্রিজ শহরের ‘ফ্রিডম হাই স্কুলে’ অনুষ্ঠিত হবে নগরবাউল জেমসের আরেকটি কনসার্ট।

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বুরু চেতান গানটি লিখেছেন সাঁওতালদের জাতীয় সংগীতখ্যাত ‌‘বাংলাদিশাম মজ দিশাম’ গানের সুরকার ও গীতিকার রেভা. যোনা মূর্মূ। কথাগুলো এমন—‘বুরু চেতান চেতানতে হইতে লাড়াঃকান/ হইতে লাড়াঃকান হিপিড়ে হিপিড়/...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর