শাহরুখের বদলে নেওয়া হয়েছিল সঞ্জয়কে

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১০:০০ এএম

শুটিং হয়েছিল ২০০৩ সালে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। তবে সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানকে ভেবে! সবকিছুই চূড়ান্ত ছিল, প্রস্তুতি চলছিল সেভাবেই। তবে হঠাৎ কী যেন ঘটে, ফলে শাহরুখের বদলে সঞ্জয় দত্তকে বেছে নেওয়া হয়।

সিনেমাটির নাম ‌‘মুন্না ভাই এমবিবিএস’! চমকে গেলেন? হ্যাঁ, শাহরুখ যখন এই ছবির প্রস্তাব পান, তখন চিত্রনাট্য পড়া মাত্রই তিনি রাজি হয়ে যান। তবে কয়েকদিন পরই তিনি পিঠে চোট পান এবং চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বেডরেস্টে থাকার পরামর্শ দেন। এমনিতেও সেইসময় অনেক বড় বড় প্রোজেক্ট ছিল শাহরুখের হাতে। ফলে সিনেমাটি ছাড়তে বাধ্য হন তিনি।

শেষমেশ নির্মাতা রাজকুমার হিরানি তাঁর এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন সঞ্জয় দত্তকে। বহু বছর পর এক সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা মকরন্দ দেশপান্ডে। তিনি নিজেও এই সিনেমায় ‌‘সার্কিট’ চরিত্রে অভিনয়ের কথা ছিল, তবে তাঁর জায়গায় অভিনয় করেন আরশাদ ওয়ারসি। 

মুন্না ভাই এমবিবিএস সিনেমায় আরশাদ ও সঞ্জয়। ছবি: সংগৃহীত

মকরন্দ দেশপান্ডে বলেন, ‘আমরা যখন প্রথমে চিত্রনাট্য পড়ছিলাম, তখন শাহরুখকে ভাবা হয়েছিল মুন্না। কিন্তু যখন তিনি চলে গেলেন, আর সঞ্জয় দত্ত এলেন—তখন পুরো ছবির গঠন বদলে গেল। শাহরুখের উপস্থিতিতে ছবিটি কিছুটা ঝকঝকে হতে পারত, কিন্তু সঞ্জয় এটিকে দেশি করে তুলেছেন। হয়ে উঠেছেন মাটির চরিত্র।’

মুন্না ভাই এমবিবিএস মুক্তির পরের ইতিহাস সবারই জানা। সিনেমাটি শুধু সুপারহিটই হয়নি, বলিউডে এক নতুন ঢেউ এনেছিল। সঞ্জয় দত্ত-আরশাদ ওয়ারসির অসাধারণ জুটি আজও দর্শকের স্মরণীয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে দেখা করেছেন তথ্য কমিশনের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। আজ রোববার...
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর