লোকসান কমাতে আলুর দাম বাড়ানোর চিন্তা

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১১:১৭ এএম

লোকসান কমাতে আলুর দাম বাড়াতে চায় হিমাগার মালিক সমিতি। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে তারা। উৎপাদন খরচই উঠছে না বলে দাবি করছেন তাঁরা। এ পরিস্থিতিতে বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে কার্যকর তদারকির তাগিদ দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)।

দেশে বছরে আলুর চাহিদা ৯০ লাখ টন। চাহিদার পুরোটাই পূরণ হয় দেশীয় উৎপাদন থেকে। গত বছর আলুর ভালো দাম পাওয়ায় চলতি বছর বেশি উৎপাদন করে কৃষক। যার পরিমাণ প্রায় ১ কোটি ৩০ লাখ টন।

কৃষকেরা জানান, চাহিদার চেয়ে প্রায় ৪০ লাখ টন বেশি আলু উৎপাদিত হওয়ায় দাম কম বাজারে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। যা গত বছর একই সময়ে ছিল প্রায় ৬০ টাকা।

হিমাগার মালিক সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি ইশতিয়াক আহমেদ বলছেন, বর্তমানে হিমাগারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৫ টাকায়। এর সঙ্গে সংরক্ষণসহ অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় ২৫ টাকা। এমন পরিস্থিতে দাম না বাড়ালে বড় ধরনের লোকসানে পড়বেন কৃষক ও হিমাগার মালিকেরা। পাশাপাশি সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে আলু বিক্রি কার্যক্রম চালুর অনুরোধ জানিয়েছেন তাঁরা। 

ক্যাবের সহ সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ভোক্তাদের স্বার্থের বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষকদের দিকেও আলাদা নজর দিতে হবে।

দেশে ছোট-বড় মিলিয়ে হিমাগার রয়েছে প্রায় ৪০০টি। এসব হিমাগারে বর্তমানে প্রায় ৩৫ লাখ টন আলু সংরক্ষিত আছে।

ডলারের বাজারে আবারও চাপ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংক বলছে, জুন শেষে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধসহ বিভিন্ন আমদানি ব্যয় মেটানোয় ডলারের দাম কিছুটা...
দেশের বাজারে সোনার দাম আজও কমেছে। এবার ভরিতে সর্বোচ্চ কমেছে ২ হাজার ১৫৮ টাকা। আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।
প্রতিটি ডিমে ৪ টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেছেন খামারিরা। তাই উৎপাদিত ডিমের লাভজনক বিক্রয় মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি...
নওগাঁর সাপাহারে আমের গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্রে চলছে কাঁচা-পাকা আম শুকানোর কাজ। প্রক্রিয়াজাত আম ব্যবহৃত হয় দেশের জুস, বেকারি, আইসক্রিম, দই ও ফুড প্রসেসিং শিল্পে। তবে দেশে আম প্রক্রিয়াজাত করার...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর