মঞ্চে হকারদের গল্প নিয়ে ‘সংস অব হকার্স’

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০২:২৬ পিএম

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে ৮ ও ৯ আগস্ট মঞ্চস্থ হতে যাচ্ছে ব্যতিক্রমী নাটক ‘সংস অব হকার্স’। আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্মাতা যাযি আয়ুনের নির্দেশনায় তৈরি নাটকটি কাব্যিক, প্রহসনমূলক ও হাস্যরসাত্মক আঙ্গিকে তুলে ধরবে ঢাকার রাস্তার হকারদের জীবনধারা।

যাযি আয়ুনের দীর্ঘদিনের আগ্রহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে। সেই আগ্রহ থেকেই তিনি মঞ্চে এনেছেন শহরের পথে পথে ঘুরে পণ্য বিক্রি করা হকারদের চঞ্চল ও রঙিন জগৎ। বাংলা ও ভাঙা ইংরেজির সংমিশ্রণে রচিত সংলাপ, সঙ্গে থিয়েটার, নৃত্য, পাপেট, ক্লাউনিং ও অ্যাক্রোবেটিক্সের চমৎকার সমন্বয় দর্শকদের নিয়ে যাবে এক ভিন্ন অভিজ্ঞতায়।

নাটকটি সাজানো হয়েছে তিনটি ছোট গল্পে— ‘দ্য সিক্রেট’, ‘দ্য থিফ রিওয়ার্ডেড’ ও ‘দ্য কম্পিটিশন’। প্রতিটি গল্পেই কৌতুক, ব্যঙ্গ ও অদ্ভুততার মিশেলে উঠে এসেছে পথজীবনের খুঁটিনাটি। প্রযোজনাটির অনুপ্রেরণা এসেছে উনবিংশ শতাব্দীর ফরাসি নাট্যধারা গ্রাঁ গুইনিওল থেকে, যেখানে শারীরিক অভিব্যক্তি ও অতিরঞ্জিত অভিনয়ে ফুটে ওঠে বাস্তবতা।

মঞ্চে থাকবেন ইমাম হোসেন, এম এস রানা, পি কে ফজল ও সুরাইয়া টি মৌ। প্রায় এক ঘণ্টাব্যাপী এই নাটক সবার জন্য উন্মুক্ত হলেও আসন সংখ্যা সীমিত হওয়ায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রবেশের সুযোগ মিলবে।

আলিয়ঁস ফ্রঁসেজ জানিয়েছে, শহরের অদম্য হকারদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন— যারা প্রতিদিন ফেরি করে ঘুরে বেড়ান, সহজলভ্য পণ্য পৌঁছে দেন মানুষের হাতে, আর যাদের অনর্গল ডাক আমাদের শহরের ছন্দে মিশে যায় এক অনির্দেশ্য কাব্যিকতায়।

এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
লোকজ ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, অনন্য পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথাকে দর্শকের সামনে তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের...
রবীন্দ্রনাথ-ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষ
আর্জেন্টিনার ছোট্ট শহর সান ইসিদ্রো। বাড়ির নাম ‘মিরালরিও ভিলা’। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাটালেন দু’মাস। ব্যালকনির চৌকীতে বসে তিনি নদী দেখতেন। নদীর নাম ‘রিও ডেলা প্লাটা’। দক্ষিণ গোলার্ধের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর