‘লাল জুলাই’ নিয়ে বিপ্লবের নতুন গান

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২:২৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির ঠিক আগে নতুন গান প্রকাশ করলেন আমেরিকা প্রবাসী ব্যান্ড তারকা বিপ্লব। শহীদদের স্মৃতিতে গাঁথা গানটির শিরোনাম ‘ও প্রিয় বাংলাদেশ’। কথা, সুর ও সংগীত করেছেন গায়ক নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিপ্লব জানান, গানটিতে আবু সাঈদ, মীর মুগ্ধ, রিয়া গোপ—এমন কয়েকজন শহীদের নাম প্রতীকীভাবে তুলে এনেছেন তিনি। কথাগুলো এমন—‌‌‘আমার মোনাজাতে সাঈদ তুমি/ আমার গির্জায় মুগ্ধ/ বৌদ্ধ পূর্ণিমায় আবরার তুমি/ আমার মন্দিরে রিয়া মনি/ ও বাংলাদেশ/ তুমি আমার প্রাণের প্রিয়।’

গানটি প্রকাশ করে বিপ্লব বলেন, ‘২০২৪-এর জুলাই বর্ষা বিপ্লবের সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র অবারিত শ্রদ্ধা, বীর বিপ্লবীদের জানাই বিপ্লবী লাল সালাম। সেই সাথে অসীম শ্রদ্ধা ও সম্মানে স্মরণ করছি ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের ও দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাদের। যেখানে জড়িয়ে আছে বাংলাদেশের শেকড়, আছে জড়িয়ে আমাদের সবার শেকড়।’

তিনি আরও বলেন, ‘এই গানটিতে আমার সীমাবদ্ধতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই গানে সকল শহীদদের নাম উল্লেখ করতে পারেনি, আর এটা সম্ভবও নয়; তাই কয়েকজন বীর শহীদের নাম প্রতীকী করে লাল জুলাইয়ের গান ‘ও প্রিয় বাংলাদেশ’, যা তীব্র উষ্ণ ভালোবাসায় সকল শহীদদের প্রতি উৎসর্গ করলাম।’

বিপ্লব আরও বলেন, ‘এক ঐক্যের বাংলাদেশ। দল, মত, গোষ্ঠী, ধর্ম, জাত, গোত্র, দ্বিধা-দ্বন্দ্ব, বৈষম্য-বিভাজন নির্বিশেষে আমাদের বাংলাদেশ। উপমহাদেশ থেকে বেরিয়েছি আমরা মহাদেশের সাথে যুক্ত হতে, আর আমাদের প্রথম ও প্রধান পরিচয় আমরা সবাই বাংলাদেশী।’

সম্প্রতি ও প্রিয় বাংলাদেশ গানটি বিপ্লব প্রো ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। 

এর আগেও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে একটি গান প্রকাশ করেছিলেন বিপ্লব। সেই গানটির শিরোনাম ‘নতুন বাংলাদেশ’।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর