শাকিব খান এবার ঢাকাই ‘প্রিন্স’

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:১৬ পিএম

প্রিন্স ছবির পোস্টার ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান হাজির হলেন একেবারে ভিন্ন রূপে। হাতে দু’টি পিস্তল, চারপাশে বন্দুকধারীর ছায়া, আর ব্যাকড্রপে আলো-আঁধারিতে ভেসে উঠছে রাজধানী ঢাকার মানচিত্র। এমন ব্যতিক্রমী আবহে প্রকাশিত হলো তাঁর নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’র পোস্টার।

এতে দেখা যায়—উত্তরা, আশকোনা, বাড্ডা, গাবতলি, মোহাম্মদপুর, কাফরুল, কারওয়ান বাজার, শাঁখারিবাজার আর গেণ্ডারিয়ার নাম। যেন ঢাকার প্রতিটি অলি-গলিই এই ছবির গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিনেমাটির স্লোগানেও সাহসী ঘোষণা—‘শহর চিনবে তার আসল নায়ককে’।

আর নায়িকা? না, নায়িকা কে থাকছেন, সেটি এখনো রহস্যেই রয়ে গেছে। তবে শোনা যাচ্ছে তিনজনের সঙ্গে আলোচনা চলছে— বাংলাদেশের নাজিফা তুষি, কলকাতার ঈধিকা পাল আর মধুমিতা। তাদের মধ্যে যেকোনো একজন বা একাধিককে দেখা যেতে পারে শাকিবের বিপরীতে।

ছবিটি পরিচালনা করছেন নাট্য নির্মাতা আবু হায়াত মাহমুদ, আর প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যাড। জানা গেছে, এ বছরের শেষ দিকে দেশের বাইরে ছবির শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রিন্স।

শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়—যারা এখন নিজেদের কাজের মাধ্যমে দর্শকের কাছে অন্যতম জনপ্রিয়, এটি ছিল তাঁদের প্রথম সিনেমা। শরিফুল রাজ সেসময় অশ্রুশিক্ত হয়ে বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহিষাসুর বধের মাধ্যমে আজ অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ করেন দেবী দুর্গা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় দুর্গাপূজা। কাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য...
চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোনালদোকে কেন এত কম শাস্তি দিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন? ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই রোনালদোকে এমন শাস্তি দেওয়া হয়েছে। তাঁর শাস্তি কমানোর পেছনে...
পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। জাতীয় পর্যায়ে প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। একে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর